TRENDING:

Asansol Ballygunje Bye Elections: মার্চেই হয়তো আসানসোল- বালিগঞ্জে উপনির্বাচন, নিজের গড়ে ফের চ্যালেঞ্জ নেবেন বাবুল?

Last Updated:

গত অক্টোবর মাসে পদত্যাগ করেছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷ এর পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগমে ভোট৷ এই চার পুরনিগমের মধ্যে রয়েছে আসানসোলও৷ যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, ফেব্রুয়ারির পর মার্চ মাসেই ফের ভোট হতে পারে আসানসোলে (Asansol Bye Elections)৷ কারণ আগামী মার্চ মাসেই আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সেরে ফেলতে চায় নির্বাচন কমিশন৷ একই সঙ্গে উপনির্বাচন হতে পারে কলকাতার বালিগঞ্জ (Ballygunje Bye Election) বিধানসভা কেন্দ্রেও৷
বাবুল সুপ্রিয়কে নিয়ে জল্পনা
বাবুল সুপ্রিয়কে নিয়ে জল্পনা
advertisement

গত অক্টোবর মাসে পদত্যাগ করেছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷ এর পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি৷ অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর কারণে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটিও বিধায়ক শূন্য অবস্থায় রয়েছে৷ লোকসভা নির্বাচনের এখনও দু' বছরের বেশি সময় বাকি৷ অন্যদিকে রাজ্যের পরের বিধানসভা ভোট ২০২৬ সালে৷ সেই কারণেই দুই কেন্দ্রে উপনির্বাচন করিয়ে নিতে চায় নির্বাচন কমিশন৷

advertisement

আরও পড়ুন: আচমকা সিদ্ধান্ত বদল! কেন হঠাৎ ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন বাবুল সুপ্রিয়?

তবে উপনির্বাচনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে রাজ্যের করোনা পরিস্থিতির উপরে৷ করোনা সংক্রমণের বাড়াবাড়ির কারণেই কলকাতা হাইকোর্টের পরামর্শে পুরভোট পিছিয়ে দিতে হয়েছে৷ তবে গত কয়েকদিনে রাজ্যের করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে৷ ফলে আর কিছু দিন দেখে নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় নির্বাচন কমিশন৷

advertisement

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা হচ্ছে, অথচ সুব্রতদা নেই, খুব মিস করি, নবান্নের সভায় বললেন মমতা

তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুল সুপ্রিয়কে মূলত ত্রিপুরা, গোয়ার মতো রাজ্যে ভোট প্রচারের কাজে লাগিয়েছে শাসক দল৷ সে অর্থে এখনও বাবুলকে এখনও বড় কোনও পদ দেওয়া হয়নি৷ আসানসোলের প্রাক্তন সাংসদকে তৃণমূল কোন পদ দেবে তা নিয়ে বেশ কিছু জল্পনা ছড়ালেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি৷ ফলে দু' বার যে কেন্দ্র থেকে বাবুল জিতেছেন, সেই আসানসোলেই তাঁকে ফের প্রার্থী করা হয় কি না, রাজনৈতিক মহলে তা নিয়েও জোর চর্চা চলছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

তবে রাজ্যে শেষ কয়েকটি উপনির্বাচনের ফল দেখে আসানসোল এবং বালিগঞ্জের উপনির্বাচন নিয়েও অনেকটাই আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস৷ নির্ধারিত দিনে পুরভোট হয়ে গেলে আসানসোলে নিজেদের শক্তিও ঝালিয়ে নিতে পারবে তৃণমূল৷ কারণ আসানসোলে যে বিজেপি এখনও বেশ শক্তিশালী, গত বিধানসভা নির্বাচনেও তাঁর প্রমাণ মিলেছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Asansol Ballygunje Bye Elections: মার্চেই হয়তো আসানসোল- বালিগঞ্জে উপনির্বাচন, নিজের গড়ে ফের চ্যালেঞ্জ নেবেন বাবুল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল