TRENDING:

SIR Final voter list: প্রথম দফায় প্রকাশিত হবে ১৫২ আসনের চূড়ান্ত ভোটার তালিকা! জানা গেল দিনক্ষণ, বিরাট আপডেট

Last Updated:

SIR Final voter list: প্রথম দফার ১৫২টি আসনের ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হল। ৬ তারিখ মনোনয়নের শেষ দিন, ওই দিনই বেরোবে ১৫২টি বিধানসভার চূড়ান্ত ভোটার তালিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ৬ তারিখ মনোনয়নের শেষ দিন, ওই দিনই বেরোবে ১৫২টি বিধানসভার চূড়ান্ত ভোটার তালিকা, খবর কমিশন সূত্রে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে ১৫২টি বিধানসভা আসনের জন্য চারটি সাপ্লিমেন্টারি লিস্ট ও চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টের সাব সাপ্লিমেন্টারি লিস্ট ৪(এ) প্রকাশ করা হয়েছে গত কাল, অর্থাৎ সোমবারই। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পালা।
কবে প্রকাশিত হবে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা?
কবে প্রকাশিত হবে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা?
advertisement

আরও পড়ুন: অপরিবর্তিত থাকল গৃহস্থের রান্নার গ্যাসের দাম, বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে কত হল?

প্রথম দফার ১৫২ টি আসনের ভোটার তালিকা চূড়ান্ত করে দেওয়া হল। ১৫২টি আসনের চূড়ান্ত তালিকা তৈরি করে প্রকাশ করা হবে ৬ এপ্রিলই। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, ওই পর্বের প্রার্থীদের মনোনয়নের শেষ দিন ৬ এপ্রিলই। তাই ওই দিনই প্রকাশিত হবে ১৫২টি আসনের চূড়ান্ত ভোটার তালিকা।

advertisement

আরও পড়ুন: এবার ষষ্ঠ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! আর কত নামে নিষ্পত্তি বাকি?

চতুর্থ সাপ্লিমেন্টারি লিস্টের অধীনে ৪(এ) লিস্ট এ সোমবার সকালে প্রকাশ করা হয় কমিশনের তরফে। এই ৪(এ ) লিস্ট এ রবিবার দুপুর ৩ টা থেকে রাত ১২টা পর্যন্ত যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি হয়েছে, জুডিশিয়াল অফিসাররা বুথ ভিত্তিক ই – সাইন করে তালিকা পাঠিয়েছেন তার মধ্যে থেকে যাদের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে তাদের নামও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত করে দেওয়া হল ১৫২ টি আসনের ভোটার তালিকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

গতকাল থেকে যে সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ পঞ্চম সাপ্লিমেন্টারি লিস্ট থেকে এবার যে সাপ্লিমেন্টারি লিস্ট গুলো বেরোবে সেখানে শুধুমাত্র দ্বিতীয় দফায় ১৪২ টি বিধানসভা বিচারাধীন ভোটারদের নামের তালিকাই প্রকাশ হবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR Final voter list: প্রথম দফায় প্রকাশিত হবে ১৫২ আসনের চূড়ান্ত ভোটার তালিকা! জানা গেল দিনক্ষণ, বিরাট আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল