TRENDING:

TMC Candidate: উত্তরপাড়ায় বিরাট চমক তৃণমূলের! CPIM-এর মীনাক্ষীর বিরুদ্ধে প্রার্থী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়! কে তিনি জানেন? পরিচয় কিন্তু 'বড়'

Last Updated:

Iman Chakraborty: শীর্ষাণ্য উত্তরপাড়ায় প্রার্থী করল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে তিনি জানেন? পরিচয় শুনে চমকে উঠবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যে কেন্দ্রগুলি ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছে, তার মধ্যে অন্যতম উত্তরপাড়া। প্রার্থী বদল হোক কিংবা ভোটের হারের ওঠানামা, উত্তরপাড়া আসনটি বরাবরই নজরকাড়া। শ্রীরামপুর সংসদ এলাকার অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থীতেও চমক থাকার ইঙ্গিত মিলছে। মীনাক্ষী মুখোপাধ্যায় CPIM-এর টিকিটে এই কেন্দ্রে লড়ছেন। জল্পনায় উঠে আসছিল ‘তৃণমূলের পাঁচালি’ গেয়ে চর্চিত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর নাম। কিন্তু জল্পনা মিলল না। উত্তরপাড়া কেন্দ্রে থেকে তৃণমূল প্রার্থী করা হল শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে। শীর্ষাণ্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে।
কে এই শীর্ষাণ্য?
কে এই শীর্ষাণ্য?
advertisement

২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় তৃণমূল প্রার্থী অনুপ ঘোষাল পেয়েছিলেন ১ লক্ষ ৪ হাজার ৭৫৩ ভোট। পরিসংখ্যান ৫৯.৭৭%। দ্বিতীয় স্থানে ছিলেন CPIM প্রার্থী শ্রুতিনাথ প্রহরাজ। পেয়েছিলেন ৬১ হাজার ৫৬০ ভোট। যা হয় ৩৫.১২%। BJP-র প্রণব চক্রবর্তী পেয়েছিলেন ৬ হাজার ১৬১ ভোট। পরিসংখ্যান ৩.৫২%।

২০১৬ সালে তৃণমূলের প্রবীর ঘোষাল পেয়েছিলেন ৮৪ হাজার ৯১৮ ভোট। পরিসংখ্যান ৪৪.৮৯%। দ্বিতীয় স্থানে ছিলেন CPIM প্রার্থী শ্রুতিনাথ প্রহরাজ। পেয়েছিলেন ৭২ হাজার ৯১৮ ভোট। পরিসংখ্যান ৩৮.৫৫%। তৃতীয় স্থানে BJP প্রার্থী পেয়েছিলেন কৃষ্ণা ভট্টাচার্য। ভোটের হার ছিল ১২.৫২%।

advertisement

২০২১ সালে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক পেয়েছিলেন ৯৩ হাজার ৮৭৮ ভোট। ভোটের হার ছিল ৪৬.৯৬%। BJP প্রার্থী প্রবীর কুমার ঘোষাল দ্বিতীয় স্থানে ছিলেন। পেয়েছিলেন ৫৭ হাজার ৮৮৯ ভোট। ভোটের হার ছিল ২৮.৯৬%। CPIM তৃতীয় স্থানে। প্রার্থী রজত বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৪২ হাজার ৭১৮ ভোট। পরিসংখ্যান ২১.৩৭%।

সেরা ভিডিও

আরও দেখুন
বারুণী মেলার এবারের বিশেষ আকর্ষণ ন'ফুটের ডঙ্কা, কোথা থেকে আনা হচ্ছে জানেন?
আরও দেখুন

তাৎপর্যপূর্ণ বদল ঘটেছে এই ৩ বিধানসভা নির্বাচনে। প্রার্থী বদল হয়েছে তৃণমূলের। তবে ২০১১ সালের তুলনায় ২০১৬ সালে শাসকদলের ভোটের হার কমেছে ১৪.৮৮%। গত বিধানসভায় কাঞ্চন মল্লিক ২.০৭% ভোটের হার বাড়িয়েছিলেন ঠিকই তবে স্থানীয় ভোটারদের অধিকাংশই তাঁর কাছে খুশি নন বলে খবর। বিধায়ককে এলাকায় দেখা যায় না বলেও অভিযোগ রয়েছে। এর মাঝেই ইমন চক্রবর্তীর নাম উঠে আসে জল্পনায়। সম্প্রতি বঙ্গবিভূষণ পুরস্কার নেওয়ার পাশাপাশি তৃণমূলের ‘পাঁচালি’ গেয়েও ট্রোলের শিকার হয়েছেন এই সঙ্গীতশিল্পী। তবুও রাজ্য সরকারের নানাবিধ অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। তাই তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু এ বার প্রার্থী করা হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate: উত্তরপাড়ায় বিরাট চমক তৃণমূলের! CPIM-এর মীনাক্ষীর বিরুদ্ধে প্রার্থী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়! কে তিনি জানেন? পরিচয় কিন্তু 'বড়'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল