TRENDING:

Pratik Ur Rahaman: অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ, তবু টিকিট পেলেন না প্রতীক উর রহমান! কেন জানেন? পিছনে রয়েছে বড় অঙ্ক

Last Updated:

Pratik Ur Rahaman: তৃণমূলে যোগ দেওয়ার পর বিধানসভা ভোটে প্রার্থী হবেন প্রতীক উর রহমান, এমন জল্পনা ছড়ালেও শেষমেশ টিকিট পেলেন না তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জল্পনাকে সত্যি করেই তৃণমূল কংগ্রেসেই যোগ দিয়েছিলেন প্রতীক উর রহমান৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল, তাহলে কি তৃণমূলের হয়ে এবার প্রার্থী হবেন প্রতীক উর? কিন্তু সেই জল্পনা মিলল না। বিধানসভায় টিকিট পেলেন না প্রতীক উর।
টিকিট পেলেন না প্রতীক উর
টিকিট পেলেন না প্রতীক উর
advertisement

কয়েকদিন আগেই সিপিএমের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন প্রতীক উর রহমান৷ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে উদ্দেশ্য করে লেখা প্রতীক উরের ইস্তফাপত্রও প্রকাশ্যে চলে আসে৷ এর পর থেকেই প্রতীক উরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়ায়৷ তিনি যে শাসক দলের পথেই পা বাড়িয়ে রয়েছেন, এমন জল্পনাও ছড়িয়েছিল৷ যদিও শাসক দলে যোগদান নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি৷

advertisement

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন প্রতীক উর৷ সেই ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত আমতলায় এসে তৃণমূলে যোগ দেন সিপিএম ত্যাগী তরুণ এই নেতা৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অবশ্য দাবি করেন, প্রতীক উরের সঙ্গে যে শাসক দলের যোগাযোগ রয়েছে, দেড়- দু মাস আগে থেকেই দলের রাজ্য নেতৃত্বের কাছে সেই খবর ছিল৷ প্রতীক উর অবশ্য পাল্টা সিপিএম রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে স্বজনপোষণের মতো একাধিক গুরুতর অভিযোগ এনেছেন৷ দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি৷ অবশেষে পুরোপুরি তৃণমূলের হয়ে ওঠেন তিনি। কিন্তু টিকিট পাওয়া হল না প্রতীক উরের। যদিও প্রতীক উর নিজেই জানিয়েছিলেন, ভোটে দাঁড়ানোর ইচ্ছে নেই, বরং সংগঠনের কাজ করতে চান তিনি। এদিনের প্রার্থীতালিকা প্রকাশের পর দেখা গেল প্রতীক উর আপাতত সংগঠনেই থাকবেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Pratik Ur Rahaman: অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ, তবু টিকিট পেলেন না প্রতীক উর রহমান! কেন জানেন? পিছনে রয়েছে বড় অঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল