TRENDING:

TMC Candidate List West Bengal Election 2026: নতুন-পুরনো মিলিয়ে একগুচ্ছ চমক! একনজরে দেখে নিন তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা

Last Updated:

TMC Candidate List West Bengal Election 2026: রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রের জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকাই একসঙ্গে প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। দেখে নিন পূর্নাঙ্গ তালিকা-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বাম, বিজেপির পর মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার  দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রথা মেনেই নিজের বাসভবন থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি। রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রের জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকাই একসঙ্গে প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। দেখে নিন পূর্নাঙ্গ তালিকা-
ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, বীরবাহা হাঁসদার কেন্দ্র পরিবর্তন!
ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, বীরবাহা হাঁসদার কেন্দ্র পরিবর্তন!
advertisement

pdf

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দার্জিলিংয়ের তিনটি আসনে তৃণমূল লড়ছে না৷ ওই তিনটি আসনে লড়বে অনীত থাপার দল৷ তাদের সঙ্গে জোট করেছে তৃণমূল৷ ওই তিনটি আসন বাদ দিয়ে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল৷

সেরা ভিডিও

আরও দেখুন
খর রোদে নির্বাচনের প্রচারে বেরিয়ে মানবিকতার নজির, গলায় স্টেথোস্কোপ নিয়ে অসুস্থ শিশুর চিকিৎসায় ব্যস্ত তৃণমূল প্রার্থী
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে বিধায়করা টিকিট পাননি, তাঁদের অন্য ভাবে কাজে লাগাবে দল৷ ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা৷  বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ৷ পুরনো কেন্দ্র থেকেই টিকিট পাচ্ছেন মন্ত্রী জাভেদ আলি খান, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List West Bengal Election 2026: নতুন-পুরনো মিলিয়ে একগুচ্ছ চমক! একনজরে দেখে নিন তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল