TRENDING:

Malda Incident on SIR: মালদহের ঘটনায় ১০ মামলা রুজু পুলিশের! বিচারবিভাগীয় আধিকারিকদের আটক-ঘেরাও, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Last Updated:

মালদহের ঘটনা নিয়ে এ বার রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, পুরো বিষয়টি জানানো হয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মালদহের ঘটনায় এখনও পর্যন্ত ১০টা মামলা রুজু করা হল পুলিশের তরফে। তারমধ্যে বেশ কয়েকটি স্বতঃপ্রণোদিত মামলা করেছে পুলিশ৷ বেশ কয়েকটি মামলা হয়েছে অভিযোগের ভিত্তিতে৷ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও মালদহে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও করার ঘটনা নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন৷ রাজ্যের বর্তমান প্রশাসনিক আধিকারিকেরা তাঁদের দায়িত্ব পালনে ‘ব্যর্থ’ বলে মত প্রকাশ করে সুপ্রিম কোর্ট৷ জানায়, বিচারবিভাগীয় আধিকারিকদের মনোবল ভাঙতে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে৷
মালদহে বিক্ষোভের ঘটনায় মামলা রুজু পুলিশের
মালদহে বিক্ষোভের ঘটনায় মামলা রুজু পুলিশের
advertisement

প্রসঙ্গত, এসআইআর বিরোধী বিক্ষোভে বুধবার উত্তাল হয়ে ওঠে মালদহের কালিয়াচক৷ বিক্ষোভ এমন আকার ধারণ করে যে দুপুর থেকে কালিয়াচকের ২ নম্বর ব্লকের বিডিও অফিসে আটকে পড়েন ভোটারদের নথি যাচাইয়ের দায়িত্বে থাকা ৭ জন বিচারক৷ গভীর রাত পর্যন্ত তাঁরা বিডিও অফিসেই আটকে ছিলেন৷

আরও পড়ুন: ‘গাড়িতে পাথর ছোঁড়া হয়, এবং বাঁশ মারা হয়,’ মালদহের ঘটনায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট! CBI অথবা NIA কে দিয়ে তদন্তের নির্দেশ

advertisement

আটকে পড়া বিচারক এবং কমিশনের অন্যান্য আধিকারিক ও কর্মীদের উদ্ধার করতে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে কথা বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল৷ ঘটনাস্থলে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের অতিরিক্ত বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়৷

বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরূদ্ধ হয়ে পড়ে৷ কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়৷ যানজটে আটকে পড়ে বহু দূরপাল্লার বাস এবং পণ্যবাহী গাড়িও৷ বিক্ষোভকারীরা দাবি করেন, বাদ যাওয়া নাম ভোটার তালিকায় তোলার আশ্বাস না মিললে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷

advertisement

আরও পড়ুন: মালদহের কালিয়াচকে বিক্ষোভ, অবরোধের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের, জানানো হল হাইকোর্টকেও

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিংয়ে গিয়ে উধাও শিক্ষিকা স্ত্রী...! গেলেন কোথায়? জেলা জুড়ে খোঁজ খোঁজ স্বামীর!
আরও দেখুন

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মালদহের ঘটনার উল্লেখ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘আমি রাজনীতিকরণ করতে চাই না। কাল রাত ২টো পর্যন্ত আমি রিপোর্ট নিয়েছি। এটি যদি অ‍্যাপোলটিক‍্যাল হয়, তাহলে রাজনৈতিক নেতারা কী করছিল? আমাকে মৌখিকভাবে কড়া মন্তব্য করতে হয়েছে। বাড়িতে ছোট বাচ্চা রয়েছে। তাঁদের জল এবং বিস্কুটও দেওয়া হয়নি?’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Malda Incident on SIR: মালদহের ঘটনায় ১০ মামলা রুজু পুলিশের! বিচারবিভাগীয় আধিকারিকদের আটক-ঘেরাও, ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল