TRENDING:

শুভেন্দু অধিকারী থেকে পবিত্র কর...! ভবানীপুর থেকে নন্দীগ্রাম, আজ একাধিক 'হেভিওয়েট' কেন্দ্রের মনোনয়ন পেশ, কারা আছেন তালিকায়?

Last Updated:

West Bengal Assembly Election 2026: বাংলার বিধানসভা ভোটের পারদ তুঙ্গে! কলকাতায় আজ অমিত শাহ! বিজেপি থেকে তৃণমূল, একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে মনোনয়ন পেশ আজ! কে কে আছেন তালিকায়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটের পারদ চরমে। রাজ্য জুড়ে নির্বাচনী আবহে হাই ভোল্টেজ ভবানীপুরে আজ অমিত শাহ। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ আজ। সেইসঙ্গে মনোনয়ন পেশ করবেন স্বপন দাসগুপ্ত, শতরূপার মতো হেভিওয়েট `বিজেপি প্রার্থীরা। আবার আজ লক্ষ্মীবারেই তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের তুরুপের তাস পবিত্র কর পেশ করবেন তাঁর মনোনয়ন। আর কে কে আছেন দুই বিরোধী দলের হেভিওয়েটের তালিকায়?
'হেভিওয়েট' কেন্দ্রের মনোনয়ন পেশ
'হেভিওয়েট' কেন্দ্রের মনোনয়ন পেশ
advertisement

ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। সেই পর্বে তাঁর সঙ্গী হবেন অমিত শাহ। দক্ষিণ কলকাতার তিন কেন্দ্রের মনোনয়ন জমা করতে প্রার্থীদের সঙ্গে আজ রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

আরও পড়ুন: ‘প্যাকেটের তেল’ না ‘বোতলের তেল’…! কোনটি স্বাস্থ্যের জন্য ‘Best’? ৯৯% মানুষ এই ভুলটাই করেন, চমকে দেবে গবেষণা!

advertisement

ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র ভবানীপুর নয় রাসবিহারী এবং বালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও আজ মনোনয়ন জমা করবেন একই সঙ্গে। পায়ে হেঁটে শাহের সঙ্গে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু অধিকারী , স্বপন দাশগুপ্ত, শতরূপা। বঙ্গ বিজেপির ইতিহাস এই প্রথমবার কোন প্রার্থীর মনোনয়নে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

advertisement

আরও পড়ুন: ‘দিস্তা দিস্তা ফর্ম ৬ জমা পড়েছে…’, অভিযোগ তৃণমূলের! কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের! কী জানাল কমিশন?’

হাজরা রোড ধরে কার্যত মমতা অভিষেকের এলাকায় গোপালনগর মোড়ে সার্ভে বিল্ডিং অবধি শুভেন্দু অধিকারী-সহ বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন পেশ করতে যাবেন তিনি। কার্যত তাঁর মিছিল এগোবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়া দিয়েই। যা ঘিরে সকাল থেকেই প্রবল উৎসাহ নিয়ে ময়দানে বিজেপি নেতা-কর্মীরা।

advertisement

অন্যদিকে আবার আজ শুভেন্দুর পাড়ায় দুপুরে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ কাঁথি সাংগঠনিক জেলা নিয়ে তিনি করবেন বৈঠক। যদিও রামনগরে সেই সাংগঠনিক বৈঠক হবে। কিন্তু এই এলাকা এই জেলা শুভেন্দুর গড় হিসাবেই পরিচিত। কাঁথি লোকসভা আসনের সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই। এই আসন লোকসভায় হেরে যায় তৃণমূল। বিধানসভা ভোটে এখানের আসন জিততে কৌশলী আলোচনায় বসছেন অভিষেক।

advertisement

আরও পড়ুন: বাজারে ‘বাজেটেই’ মেলে এই ‘মাছ’…! স্বাদের সুপারস্টার, ভর্তি ওমেগা 3, কমায় কোলেস্টেরল, ভাল রাখে হার্ট, দেখলেই ছোঁ মেরে থলেতে ভরুন!

ভবানীপুর কেন্দ্রে আজ মনোনয়ন দেবেন শুভেন্দু অধিকারী। কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সঙ্গে নিয়ে নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী পবিত্র কর জমা দেবেন মনোনয়ন। সঙ্গে থাকবেন সাংসদ রচনা।

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানের এই গ্রামে নেই রাজনৈতিক দেওয়াল লিখন, কারণ জানলে চমকে যাবেন
আরও দেখুন

দিদি নাম্বার ১ কে সঙ্গে রেখেই গ্রাম বাংলার মানুষের কাছে নিজেদের প্রার্থীকে আরও একবার সামনে আনছে তৃণমূল কংগ্রেস। আড়ম্বর না করে বুথ ভিত্তিক বাড়ি বাড়ি নজর টানার চেষ্টাতেই রচনা’কে ভোট ময়দানে নন্দীগ্রামে নিয়ে যাচ্ছে আজ শাসক দল এমনটাই তৃণমূল সূত্রে খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
শুভেন্দু অধিকারী থেকে পবিত্র কর...! ভবানীপুর থেকে নন্দীগ্রাম, আজ একাধিক 'হেভিওয়েট' কেন্দ্রের মনোনয়ন পেশ, কারা আছেন তালিকায়?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল