আজ, বৃহস্পতিবার হাজরা মোড় থেকে ১২টা নাগাদ রোড শো শুরু হবে অমিত শাহ এবং শুভেন্দুর। রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন বিদায়ী বিরোধী দলনেতা। সার্ভে বিল্ডিংয়ের ২০০ মিটার আগে থেমে যাবে তাঁর গাড়ি। তার পরে পায়ে হেঁটে অমিত শাহের সঙ্গে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত এবং শতরূপা । বঙ্গ বিজেপির ইতিহাস এই প্রথমবার কোন প্রার্থীর মনোনয়নে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ভবানীপুরে আজ, বৃহস্পতিবার রোড শো-এর মাধ্যমে বিজেপির শক্তি প্রদর্শনের লড়াইও বটে। পাশাপাশি অমিত শাহের উপস্থিতি রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী এবং বিজেপি কর্মীদের মনোবল বাড়াচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না।
advertisement
আজ, বৃহস্পতিবার মনোনয়ন পেশের আগে শুভেন্দু অধিকারী সকালেই ভবানীপুর এলাকার গুরুদ্বারায় যাবেন। সেখান থেকে পৌঁছবেন লক্ষীনারায়ণ মন্দির। তারপরই হাজরা মোড়ে জমায়েত এবং রোড শো-তে অংশ নেবেন।
ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসাবে আজ মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন আজ। তাঁদের মনোনয়ন পর্বে সঙ্গী হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে ১২টা নাগাদ রোড শো শুরু হবে। রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু এবং অন্য বিজেপি প্রার্থীরা।
