TRENDING:

West Bengal Final Voter List: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম থাকল, নতুন নাম যোগ হল কত? জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

Last Updated:

আজই এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজ্যের চূড়ান্ত ভোটার তাালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন৷ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এ দিন এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল৷
News18
News18
advertisement

এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে ভোটারের সংখ্যা ছিল ৭ লক্ষ ৬৬ হাজারের কিছু বেশি৷ গত ১৬ ডিসেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়৷  এসআইআর-এর খসড়া তালিকায় বাদ যায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম৷

আরও পড়ুন: খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৪৪ হাজার, ভবানীপুরে চূড়ান্ত তালিকায় মোট কত ভোটারের নাম বাদ?

advertisement

খসড়া তালিকা প্রকাশের সময় রাজ্যে ভোটার তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের নাম ছিল৷ সংশোধন পর্বে বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম৷  নতুন ভোটার যোগ হয়েছে ১ কোটি ৮২ লক্ষ ৩৬ জন৷ অযোগ্য ভোটারদের নাম বাদ যাওয়া এবং নতুন ভোটারদের নাম যুক্ত হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম রয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অফ সিজিনে আমের ভেলকি! এই বছর জলের দরে মিলবে হিমসাগর, ল্যাংড়া
আরও দেখুন

এখনও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, যে ভোটারদের নাম বাদ গিয়েছে তাঁরা ১৫ দিনের মধ্যে আবার ফর্ম ৬- পূরণ করে আবেদন করতে পারবেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Final Voter List: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় কত নাম থাকল, নতুন নাম যোগ হল কত? জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল