advertisement

Mangoes: অফ সিজিনে আমের ভেলকি! এই বছর সস্তা হবে বাংলার হিমসাগর, ল্যাংড়া, জলের দরে ফলের রাজা

Last Updated:

Nadia Manges: এই বছর অফ সিজিন হওয়া সত্ত্বেও আমের ফলন দারুণ। ওষুধ ছাড়াই গাছ ভরে মুকুল। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবার মরশুমের শুরু থেকেই জলের দরে মিলবে হিমসাগর, ল্যাংড়া থেকে আম্রপালি।

+
আম

আম গাছে মুকুল

শান্তিপুর, নদিয়া , মৈনাক দেবনাথ: প্রকৃতির খেয়ালে এবার পালটে গেল দীর্ঘদিনের চেনা সমীকরণ। সাধারণত আম চাষে ‘অন ইয়ার’ ও ‘অফ ইয়ার’ (এক বছর ফলন ভাল হলে পরের বছর কম) চক্র দেখা গেলেও, এবার অফ সিজিন হওয়া সত্ত্বেও আমের ফলন দেখে রীতিমতো অবাক কৃষি বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ চাষিরা।
পর্যাপ্ত বৃষ্টি আর দীর্ঘমেয়াদী শীতের কারণে এবার মুকুল রক্ষা করতে বাড়তি ওষুধের প্রয়োজন হচ্ছে না, যা আমকে দিচ্ছে রাসায়নিক মুক্ত হওয়ার বাড়তি গ্যারান্টি। কৃষি বিজ্ঞানীদের মতে, গত বছরের পর্যাপ্ত বর্ষা মাটির গভীরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করেছে। এর পাশাপাশি এ বছর শীতকাল দীর্ঘস্থায়ী হওয়ায় আম গাছের ‘চিলিং পিরিয়ড’ বা মুকুল আসার জন্য প্রয়োজনীয় ঠান্ডা আবহাওয়া পর্যাপ্ত মিলেছে। ফলে অফ-সিজন হওয়া সত্ত্বেও গাছগুলিতে প্রচুর পরিমাণে মুকুল এসেছে এবং গুটি ভাল দাঁড়িয়েছে।
advertisement
advertisement
আম গাছে জল দিচ্ছেন চাষিরা
আম গাছে জল দিচ্ছেন চাষিরা
advertisement
অন্যান্য বছর মুকুল আসার সময় পোকার উপদ্রব বা ঝরে যাওয়া রোধে চাষিদের দফায় দফায় দামি কীটনাশক ও হরমোন প্রয়োগ করতে হতো। কিন্তু এবার আবহাওয়া অনুকূল থাকায় সেই খরচ এখনও পর্যন্ত অনেকটাই কম। তবে বেশি মুকুল হওয়ার কারণে অবশ্য খাটনি বেড়েছে অনেকটাই। ফলন অস্বাভাবিক ভাল হওয়ায় চাষিদের নাওয়া-খাওয়ার সময় নেই। গাছের পরিচর্যা, জলসেচ আর আগাম প্রস্তুতিতে ব্যস্ততা বেড়েছে বহুগুণ।
advertisement
আরও পড়ুনঃ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর একযোগে টহল, নজরে সীমান্ত এলাকা
আম চাষি রফিকুল হক জানান, “ভেবেছিলাম এবার গাছ ফাঁকা থাকবে, কিন্তু মুকুল আসার পর দেখছি অন্য বছরের চেয়েও বেশি ফলন। ওষুধ ছাড়াই এবার মুকুল টিকে গিয়েছে। খরচ কম হলেও প্রচুর মুকুলের চাপে এখন দিনরাত খাটতে হচ্ছে।” অফ-সিজিনে আমের উৎপাদন কম থাকায় সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে দাম। তবে এ বছরের পরিস্থিতি ভিন্ন। পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এবার মরশুমের শুরু থেকেই ‘জলের দরে’ মিলবে হিমসাগর, ল্যাংড়া থেকে শুরু করে আম্রপালি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মধ্যবিত্তের পাতে এবার সস্তায় বিষমুক্ত আম ওঠার সম্ভাবনা প্রবল। সব মিলিয়ে এবার আমের বাজারে এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে। কম দামে ভাল আম পাওয়ার অপেক্ষায় সাধারণ ক্রেতারা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mangoes: অফ সিজিনে আমের ভেলকি! এই বছর সস্তা হবে বাংলার হিমসাগর, ল্যাংড়া, জলের দরে ফলের রাজা
Next Article
advertisement
Nandigram Voter List: ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? চূড়ান্ত তালিকার সঙ্গেই সামনে এল তথ্য
ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? সামনে এল তথ্য
  • নন্দীগ্রাম থেকে বাদ গেল ১০৯৪৮ জন ভোটারের নাম৷

  • খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ১০৯৪৮টি নাম বাদ৷

  • ভবানীপুরে বাদ যায় ৪৭ হাজার ৯৪ জনের নাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement