'যা ভোটার আছে তাতেই জিতব'..., বললেন কুণাল! 'ভোটার লিস্টে কারচুপি করতে চেয়েছিল বিজেপি, মমতা অভিষেকের জন্য পারেনি'
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kunal Ghosh On SIR: বিজেপিকে একহাত নিলেন কুণাল ঘোষ। বললেন, "বিজেপির আনন্দ আর বিপ্লব করার কিছু হয়নি। ভবানীপুর নিয়ে কত ভোট পড়েছে আর কত বাদ গিয়েছে সেটা মিলিয়ে নিন। তাহলে বুঝে যাবেন। সুকান্ত মজুমদার মিথ্যাচার করছেন। আবার বলছি ১০০% ভোট পড়ে না। বাদ যা যাচ্ছে তা ভোট না পড়ার শতাংশের সঙ্গে মেলান। একটা পৈশাচিক আনন্দ পালন করছে বিজেপি। ভোটের ফল বেরোতে দিন বাকিটা বুঝে যাবেন।"
advertisement
1/7

এসআইআর প্রসঙ্গে মুখ খুলেই বিজেপিকে তুমুল আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কেন্দ্রের বিজেপি সরকারের তুমুল কটাক্ষ করে কুণালের তোপ, "গোটাটাই বিজেপির চক্রান্ত। ভোটার লিস্টে কারচুপি করতে চেয়েছিল। এখানে সেটা প্রতিহত হল। বিজেপির হুংকার আর তার পাল্লায় পড়ে কমিশন যা করেছে সেটা খারাপ। মানুষকে বিপদে ফেলছে কমিশন। জীবিতকে মৃত বলে দেখিয়ে দিয়েছে।
advertisement
2/7
বিজেপি হাওয়া তুলতে গিয়েছিল। সমস্ত গ্যাস বেলুনে আলপিন ফুটে গেছে। না পড়া ভোটের অংশ এই বাদের মধ্যে যাচ্ছে। বিজেপি এটা নিয়ে হাওয়া গরম করতে গেল, আর এখন ফ্লপ নাটক। ফ্লপ হবে বিজেপি।"
advertisement
3/7
"বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে নেমেছ। তবে যত বড় চক্রান্ত করতে নেমেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তা পারেনি। বিনা নোটিশে হিয়ারিংয়ে নাম কাটছে। এর জবাব হবে।"
advertisement
4/7
একইসঙ্গে বিজেপিকে নিশানা করে তিনি যোগ করেন, "দল সমস্ত তথ্য বিশ্লেষণ করছে। বিজেপির আনন্দ আর বিপ্লব করার কিছু হয়নি। ভবানীপুর নিয়ে কত ভোট পড়েছে আর কত বাদ গিয়েছে সেটা মিলিয়ে নিন। তাহলে বুঝে যাবেন। সুকান্ত মজুমদার মিথ্যাচার করছেন। আবার বলছি ১০০% ভোট পড়ে না। বাদ যা যাচ্ছে তা ভোট না পড়ার শতাংশের সঙ্গে মেলান। একটা পৈশাচিক আনন্দ পালন করছে বিজেপি। ভোটের ফল বেরোতে দিন বাকিটা বুঝে যাবেন।"
advertisement
5/7
এসআইআর তালিকায় নাম বাদ যাওয়া প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ কুণালের, "বিজেপির ন্যারেটিভ চলবে না। উত্তর কলকাতায় গতবার কত শতাংশ ভোট পড়েনি দেখুন। কারণ বহু মানুষ অন্য এলাকায় হয়ত গেছেন বা মারা গেছেন। যা ভোটার আছে তাতেই জিতব।"
advertisement
6/7
অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী প্রসঙ্গে কুণাল ঘোষ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেরা প্রার্থী তালিকা করেছেন। সেখানে নিশ্চিত ভাবেই অবসরপ্রাপ্ত আইপিএস, দক্ষ আইনজীবী, বিদায়ী বিধায়ক ও অভিনেত্রীকে রেখেছেন। বাংলার দল হলেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় প্রেক্ষিত আছে। বাংলা ও বাঙালি অগ্রাধিকার থাকলেও। জাতীয় রাজনীতির প্রেক্ষাপট নজর রেখে তালিকা ঠিক করা হয়েছে। বিরোধীরা জ্বলে মরলে সেটা তাদের সমস্যা। তাদের অভিযোগ ভিত্তীহীন।"
advertisement
7/7
রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত প্রসঙ্গে কুণালের মন্তব্য, "রাজীব কুমারকে সাংসদ করা দলের সিদ্ধান্ত। এখানে ব্যক্তির বিষয় নেই। তিনি দক্ষ আইপিএস। সমালোচনা যাই করা হোক, সাংসদ হিসাবে সক্রিয় ভূমিকা পালন করবেন তা মনে করি। আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। তিনি আমাকে উত্তর দিয়েছেন। আমরা আজ থেকে এক দলের সদস্য।" একইসঙ্গে এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, "তৃণমূল কংগ্রেস নিশ্চিত ভাবে বাংলা বাঙালিকে অগ্রাধিকার দেয়। বৃন্দা কারাতকে বাংলা থেকে, মনমোহন সিংকে অসম থেকে রাাজ্যসভায় পাঠানো হয়।