উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিনের কর্মসূচিতে রাজ্যের একাধিক জেলায় জনসভা ও প্রচারে অংশ নেবেন তিনি। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর বিস্তারিত সফরসূচি।
২৪ তারিখে আলিপুরদুয়ার দিয়ে প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী। সেদিনই ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতেও সভা রয়েছে তাঁর। দিনশেষে শিলিগুড়িতে রাত্রিবাস করবেন তিনি।
advertisement
‘তীব্র নিন্দা করেছি’…ইদে ইরানের প্রেসিডেন্টকে ফোন মোদির, কী কথা হল? বিশদে লিখলেন প্রধানমন্ত্রী
২৫ তারিখে রাজগঞ্জ, হরিরামপুর এবং মালদার একটি কেন্দ্রে (চূড়ান্ত হয়নি) প্রচার কর্মসূচি রয়েছে। সেদিন মালদাতেই রাত্রিবাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২৬ তারিখে নবগ্রাম ও খড়গ্রাম মিলিয়ে একটি সভা, পাশাপাশি ময়ূরেশ্বর এবং পাণ্ডবেশ্বরেও জনসভা করবেন তিনি। ওই দিন দুর্গাপুরে রাত্রিবাসের কথা রয়েছে।
২৭ তারিখে পুরুলিয়ার কাশীপুর, ছাতনা এবং ওন্দা—এই তিন জায়গায় প্রচার কর্মসূচি রয়েছে। সেদিনও দুর্গাপুরেই থাকবেন তৃণমূল নেত্রী।
২৮ তারিখে তুলনামূলক কম কর্মসূচি রয়েছে। জয়পুর ব্লক (কোতুলপুর বিধানসভা কেন্দ্র) এবং গড়বেতায় (একাধিক বিধানসভা মিলিয়ে) দুটি সভায় অংশ নেবেন তিনি।
‘উনি আমার আগে থেকে…’ রিঙ্কুর টিকিট না পাওয়া নিয়ে যা বললেন দিলীপ ঘোষ! কেন বঞ্চিত তাঁর স্ত্রী?
নির্বাচনকে সামনে রেখে এই সফরসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যে মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচন দু’দফায় অনুষ্ঠিত হবে—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
এবারের নির্বাচনে প্রধান লড়াই তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং বাম-কংগ্রেস জোটের মধ্যে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে নেমেছে। জনসভা, রোড শো এবং প্রচারসভা ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে।
ভোটার তালিকা হালনাগাদ, নতুন ভোটার সংযোজন এবং ইভিএম-ভিভিপ্যাট ব্যবহারের মতো প্রক্রিয়াগুলিও সম্পন্ন করছে নির্বাচন কমিশন। তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়ানো এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দক্ষিণ কলকাতার হাই-প্রোফাইল আসন ভবানীপুর। একদিকে রয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াইয়ের ময়দানে নেমেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। তবে গত লোকসভা নির্বাচনের পরিসংখ্যান এবং সাম্প্রতিক ভোটার তালিকার রদবদল তৃণমূল শিবিরের জন্য এক ‘কঠিন লড়াই’-এর ইঙ্গিত দিচ্ছে।
