TRENDING:

SIR Final voter list: এখনও নিষ্পত্তি হয়েছে ৭.৫ লক্ষ বিচারাধীন ভোটারের নাম, বাকি কত? জানিয়ে দিল নির্বাচন কমিশন

Last Updated:

SIR Final voter list: রাজ্যে প্রায় ৬১ লক্ষ ভোটারের নাম বিচারাধীন ছিল, এর মধ্যে কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ৭.৫ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। কাল, অর্থাৎ বৃহস্পতিবার হয়েছিল সাড়ে ৬ লক্ষের মতো, এখনও বাকি প্রায় ৫৩.৫ লক্ষ মতো, জানাল কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে প্রায় ৬১ লক্ষ ভোটারের নাম বিচারাধীন ছিল, এর মধ্যে কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ৭.৫ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে। কাল, অর্থাৎ বৃহস্পতিবার হয়েছিল সাড়ে ৬ লক্ষের মতো, এখনও বাকি প্রায় ৫৩.৫ লক্ষ মতো। এই বিপুল ভোটারের নাম কবে নিষ্পত্তি হবে তা নিয়েই প্রশ্ন উঠেছে।
এসআইআরে কত জনের নাম নিষ্পত্তি বাকি, জানাল কমিশন
এসআইআরে কত জনের নাম নিষ্পত্তি বাকি, জানাল কমিশন
advertisement

জীবিত ভোটারের নাম এসেছে মৃতদের তালিকায়, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিন ধরে অভিযোগ করছিলেন। এই নিয়ে কমিশন বলেছে, “মৃত ভোটার নিয়ে অভিযোগ আসলে আমরা স্টেপ নেব। রাজনৈতিক দলও এই অভিযোগ করতে পারে, যার নাম আছে সেও অভিযোগ করতে পারে”।

আরও পড়ুন: রাজনীতির মঞ্চে প্রথম বক্তব্যেই মমতার মন জিতলেন মেনকা, দলের হবু সাংসদের প্রশংসায় কী বললেন তৃণমূলনেত্রী?

advertisement

তবে অভিযোগ নিস্পত্তির কাজে গতি আনতে আরও জুডিশিয়াল অফিসার আসছেন বলে জানা গিয়েছে কমিশন সূত্রে। ২০০ জন জুডিসিয়াল অফিসার শনিবার আসছেন, সোমবার থেকে কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে। তাঁরা এলে মোট ৭০৫ জন হবে জুডিসিয়াল অফিসারদের সংখ্যা।

পাশাপাশি কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ২৪০ কোম্পানির মধ্যে CRPF ১২০, BSF ৬৫, CISF ১৬, ITBP ২০ এবং SSB ১৯ কোম্পানি থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখা, এলাকা দখল (area domination) ও ভোটারদের আস্থা বাড়াতে এই বাহিনী মোতায়েন করা হবে।

advertisement

আরও পড়ুন: বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের তালিকায় একজন মাত্র ভারতীয়, জানেন কে জায়গা পেলেন?

চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় ৬০ লক্ষের নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ এবার এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

শুক্রবার দুপুর ২টো নাগাদ মেট্রো চ্যানেলের মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘অনেক বিশিষ্ট মানুষ আসবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবেন যে ২২ জনকে মৃত ঘোষণা করছে কিন্তু তাঁরা জীবিত আছেন৷ তাঁদের আমি মঞ্চে হাজির করব৷’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
SIR Final voter list: এখনও নিষ্পত্তি হয়েছে ৭.৫ লক্ষ বিচারাধীন ভোটারের নাম, বাকি কত? জানিয়ে দিল নির্বাচন কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল