TRENDING:

ডিভোর্স মামলায় আদালতে শোভন-রত্না, সেখানেই মেয়ের সঙ্গে কথা শোভনের ! দেখুন ভিডিও--

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: আদালতের হস্তক্ষেপে বাবার সঙ্গে দেখা মেয়ের। আলিপুর আদালতে বিচারকের সামনেই মেয়ের সঙ্গে কথা শোভন চট্টোপাধ্যায়ের। প্রাক্তন মেয়রের অভিযোগ, ছেলেমেয়েকে ভুল পথে চালাচ্ছেন রত্না। শোভনের জন্যই মানসিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাঁদের দুই সন্তানকে, পালটা তোপ রত্নার।
advertisement

বাবার সঙ্গে দেখা করতে আদালতে আর্জি জানাতে হয়েছিল মেয়েকে। সেই আবেদন মঞ্জুরও হয়। ডিভোর্স মামলার সাক্ষ্যদানে মঙ্গলবার আলিপুর আদালতে মুখোমুখি হন শোভন-রত্না। সেখানেই বিচারকের সামনে মেয়ের সঙ্গে কথা বলেন প্রাক্তন মেয়র।

কেমন হল বাবা-মেয়ের সাক্ষাৎ? তা নিয়ে উচ্চবাচ্য করেননি কেউই। তবে আদালতের বাইরে পরস্পরের বিরুদ্ধে খড়্গহস্ত ছিলেন শোভন-রত্না। প্রাক্তন মেয়রের অভিযোগ, তাঁর সন্তানদের ভুল বোঝানো হচ্ছে। মানতে নারাজ রত্না।

advertisement

অভিযোগ, বৈশাখী বিতর্কের জেরে ভেঙে পড়ে শোভনের মেয়ে। তার কাউন্সেলিংও করাতে হয়।

মঙ্গলবার সকাল দশটা নাগাদ আলিপুর আদালতে পৌঁছন শোভন। সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী। যথারীতি দুজনের পোশাকই রং মিলিয়ে। অন্যদিকে, মেয়েকে নিয়ে আদালতে আসেন রত্না। ঘণ্টা খানেক পর ফিরে যান তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাটল ধরা গ্যালারি, দুর্গন্ধে ধুঁকছে চাঁচলের স্টেডিয়াম! বড় খেলা থেকে বঞ্চিত ক্রীড়াপ্রেমীরা
আরও দেখুন

আরও পড়ুন-'আমার সন্তানদের বিভ্রান্ত করা হয়েছে', ডিভোর্স মামলায় আদালতে শোভন-রত্ন‌া-বৈশাখী

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিভোর্স মামলায় আদালতে শোভন-রত্না, সেখানেই মেয়ের সঙ্গে কথা শোভনের ! দেখুন ভিডিও--