গোয়ালপোখর – গোলাম রব্বানি
মোথাবাড়ি- মহ: নাজরুল ইসলাম
সমশেরগঞ্জ- নুর আলম
লালগোলা: মহ: আবদুল আজিজ
নওদা- সাহিনা মুমতাজ
চণ্ডীতলা: স্বাতী খন্দকার
উত্তরপাড়া – শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়
দেগঙ্গা – আনিসুর রহমান (বিদেশ)
বৃহস্পতিবার সন্ধ্যার পর কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হল সপ্তম সাপ্লিমেন্টারি তালিকা৷ আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা আজ বিকেল পর্যন্ত ৪৯,৬২,৮৫০-সংখ্যক অভিযোগের নিস্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা, জানাল নির্বাচন কমিশন৷ ওয়েবসাইটে গেলে ভোটাররা নিজেদের নাম উঠল কি না তার বিস্তারিত দেখতে পারবেন।
advertisement
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় ষষ্ঠ তালিকা প্রকাশ করেছে কমিশন। বিগত ২৩ মার্চ ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছিল। কমিশন সূত্রে জানান হয়েছিল, সেই তালিকায় প্রায় ২৭ লক্ষের কাছাকাছি বিবেচনাধীন ভোটারদের নাম প্রকাশ করা হয়েছিল। পরে ২৭ মার্চ, অর্থাৎ শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়। তারপরে পর পর বেশ কয়েকটি তালিকা প্রকাশিত হয়। রাজ্য নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, ৬০ লাখ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৭৫ থেকে ৮০ শতাংশ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। যাদের নাম বাতিল হয়েছে তারা বিচারকদের কাছে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, এসপি মুখার্জি ইনস্টিটিউশন বেহালাতে ট্রাইবুনালের ব্যবস্থা করা হতে পারে। ওখানেই ১৯ জন ম্যাজিস্ট্রেট বসতে পারবেন। জল শক্তি মন্ত্রক সবুজ সঙ্কেত দিলেই ট্রাইবুনালের কাজ শুরু করা হবে। খুব দ্রুত শুরু করার চেষ্টা করা হয়েছে।
