TRENDING:

সন্দেশখালির মুখ রেখা পাত্র এবার হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী! লোকসভার হারেও পদ্ম শিবিরের ভরসা কমল না এতটুকুও

Last Updated:

West Bengal Assembly Election 2026: বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ১১১টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। সেই তালিকায় একাধিক তারকা প্রার্থীদের নাম রয়েছে। তাদের মধ্যে অন্যতম নাম হল রেখা পাত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্দেশখালি আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্র। লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির টিকিটে। স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করে তার লড়াইকে কুর্নিশ জানিয়েছিলেন। লোকসভা জয়ের মুখ দেখতে পারেননি। এবার বিধানসভা নির্বাচনেও রেখা পাত্রকে টিকিট দিল পদ্ম শিবির। ২০২৬ বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ আসন থেকে লড়ছেন রেখা পাত্র।
রেখা পাত্র
রেখা পাত্র
advertisement

বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আরও ১১১টি আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। সেই তালিকায় একাধিক তারকা প্রার্থীদের নাম রয়েছে। তাদের মধ্যে অন্যতম নাম হল রেখা পাত্র। সন্দেশখালি আন্দোলন ও লোকসভা নির্বাচনের পরাজয়ের পরও দলের হয়ে কাজ করে গিয়েছেন রেখা পাত্র। ওই এলাকায় দলের সাংগঠনিক দিকও দেখেছেন। টিকিট পাওয়ার পরই প্রচারে নেমে পড়েছেন তিনি।

advertisement

প্রসঙ্গত,নিম্নবিত্ত পরিবারের মেয়ে রেখার জীবন শুরু থেকেই সংগ্রামের। আর্থিক অভাবের কারণে পড়াশোনা বেশি দূর এগোতে পারেননি। অল্প বয়সেই সন্দেশখালির সন্দীপ পাত্রের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্বামী পরিযায়ী শ্রমিক হওয়ায় সংসার চালানো সবসময়ই কঠিন ছিল। স্বামীর সামান্য উপার্জনে অনেক কষ্টে সংসার সামলেছেন রেখা। এখন তিনি তিন মেয়ের মা। অভাব থাকলেও শ্বশুর-শাশুড়িকে নিয়ে তাঁর ছোট্ট সংসার সুখেই কাটছে।

advertisement

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে জেলে গিয়েছিলেন প্রতিবাদী কলতান, পানিহাটিতে তাঁর বিরুদ্ধেই প্রার্থী অভয়ার মা! মন জিতে নিলেন মানবিক মন্তব্যে

সেরা ভিডিও

আরও দেখুন
'প্রদীপ আমার দশ বছরের বন্ধু...!' প্রচারে গিয়ে হাত মেলালেন দিলীপ-প্রদীপ, সৌজন্যের অনন্য জলছবি!
আরও দেখুন

সংসারের কাজ সামলেও রেখা রাজনীতিতেও সক্রিয়। লোকসভা ভোটের সময় তিনি দিনরাত প্রচার করেছেন। সেই সময় সংসারের দায়িত্ব সামলেছেন তাঁর শাশুড়ি। পরিবারের সমর্থনই তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। এবারও একইভাবে পরিবারের ভরসায় ২০২৬ সালের নির্বাচনে অংশ নিচ্ছেন রেখা। নিজের লড়াই আর পরিশ্রম দিয়ে তিনি নতুন পথ গড়ার চেষ্টা করছেন। লোকসভার হার ভুলে এবার জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রেখা পাত্র।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
সন্দেশখালির মুখ রেখা পাত্র এবার হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী! লোকসভার হারেও পদ্ম শিবিরের ভরসা কমল না এতটুকুও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল