TRENDING:

Bengal Assembly Elections 2026: নির্বাচনে লড়তে রাকেশ সিংকে অন্তর্বর্তী জামিন, একাধিক শর্তে নির্দেশ হাইকোর্টের

Last Updated:

Bengal Assembly Elections 2026: ২০২৬ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কলকাতা হাইকোর্ট রাকেশ সিংকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিন দিয়েছে। তাঁকে নির্দিষ্ট বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে এবং নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে রাকেশ সিংকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ এই নির্দেশ দেয়, যেখানে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। আদালত জানিয়েছে, শুধুমাত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যেই এই অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে। রাকেশ সিংকে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হবে।
রাকেশ সিংহ
রাকেশ সিংহ
advertisement

আরও পড়ুনঃ মেয়ের পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে মারধরের জেরে মায়ের মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত  হাবড়া

জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে কলকাতা পোর্ট বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে। শুধুমাত্র মনোনয়ন জমা দেওয়া বা রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজনে তিনি বিধানসভা এলাকার বাইরে যেতে পারবেন। এছাড়াও, ভোট গণনার দিন তিনি এলাকা ছাড়তে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালমুক্ত করে 'স্মার্ট সিটি', মালদহ নিয়ে আগামীর রূপরেখা জানালেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি
আরও দেখুন

আদালত আরও নির্দেশ দিয়েছে, নির্বাচনী প্রচারের সময় তাঁকে নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে। পাশাপাশি, যদি তিনি কোনও রাজনৈতিক দলের টিকিট না পান, তবে রাজ্য সরকার তাঁর জামিন বাতিলের আবেদন করতে পারবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৬ মে ধার্য হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Assembly Elections 2026: নির্বাচনে লড়তে রাকেশ সিংকে অন্তর্বর্তী জামিন, একাধিক শর্তে নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল