TRENDING:

Rahul Sinha: রাহুল সিনহার বিরুদ্ধে বড় অভিযোগ তুলল তৃণমূল! রাজ্যসভার মনোনয়নপত্র ঘিরে তুলকালাম! তৃণমূলের অভিযোগে বাতিল হবে মনোনয়ন?

Last Updated:

Rahul Sinha: রাজ্যসভায় বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাহুল সিনহা। এবার সেই মনোনয়নপত্র নিয়েই বড় অভিযোগ তুলল তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিজেপির রাজ্যসভার প্রার্থী হয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রার্থীপদে মনোনয়ন জমা দিতে গিয়েই বিপত্তি বাড়ল তাঁর। তিনি বিজেপির আদি নেতা রাহুল সিনহা। এবার তাঁর বিরুদ্ধেই বড় অভিযোগ তুলল তৃণমূল। মনোনয়নপত্রে বিস্তর ত্রুটির জেরেই শুক্রবার অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।
রাহুল সিনহার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
রাহুল সিনহার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
advertisement

মনোনয়নের স্ক্রুটিনিতে গরমিল হয়েছে বলে দাবি তৃণমূলের। নির্দিষ্ট নিয়ম মানা হয়নি, এই অভিযোগ তুলে শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনারের কাছে চিঠি লিখলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জানা গিয়েছে, অভিযোগপত্রের প্রতিলিপিও মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও পাঠিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুন: ইরান যুদ্ধে জড়িয়ে গেল রাশিয়া? আমেরিকার গোপন খবর ইরান পাচ্ছে কী করে! উঠে এল ভয়াবহ খবর! রাশিয়া তাহলে আড়াল থেকে এই কাজ করছে…

advertisement

তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে, রাজ্যসভার প্রার্থী হিসেবে রাহুল সিনহা যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই প্রয়োজনীয় নথির মধ্যে একটিতে বিস্তর গলদ রয়েছে। মনোনয়নপত্র পূরণেও ব্যাপক ভুলভ্রান্তি হয়েছিল তাঁর। শেষমেশ মনোনয়নপত্র জমা দিলেও, একটি গুরুত্বপূর্ণ নথি তিনি জমা দিতে পারেননি।

এই সুযোগেই তৃণমূলের তরফে রাহুল সিনহার মনোনয়ন ঘিরে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এত ভুলভ্রান্তি, গুরুত্বপূর্ণ নথি জমা না দেওয়ার পরেও কেন রাহুল সিনহার মনোনয়নপত্র জমা নেওয়া হল, তা ঘিরেও অভিযোগ তুলেছে তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে দেওয়া চিঠিতে বলা হয়েছে, রাজ্যসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী শ্রী বিশ্বজিৎ সিনহা (রাহুল সিনহা) -র মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়ায় গুরুতর বেনিয়ম হয়েছে। রিটার্নিং অফিসার শ্রী সৌমেন্দ্র নাথ দাসের তত্ত্বাবধানে ৬ মার্চ ২০২৬ তারিখে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভায় স্ক্রুটিনি পর্ব চলে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সেখানেই বেনিয়ম ঘটেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

তৃণমূলের দাবি, রাহুলের নমিনেশন ফর্ম ফিলআপে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। রিটার্নিং অফিসারের কাছে বিষয়টি তোলা হলেও কোনও গ্রাহ্য করা হয়নি বলে দাবি অরূপের। যেভাবে গরমিল হয়েছে, তাতে স্ক্রুটিনিতেই রাহুলের মনোনয়ন আটকে যাওয়ার কথা, দাবি রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীদের মনোনয়ন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্বে থাকা অরূপ বিশ্বাসের। এখন দেখার রাহুল সিনহার মনোনয়ন পত্র বাতিল হয় কিনা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rahul Sinha: রাহুল সিনহার বিরুদ্ধে বড় অভিযোগ তুলল তৃণমূল! রাজ্যসভার মনোনয়নপত্র ঘিরে তুলকালাম! তৃণমূলের অভিযোগে বাতিল হবে মনোনয়ন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল