TRENDING:

RG Kar: 'ওদিকে মানুষ মরছে, এরাঁ তখন ফুর্তি করছে, গান শুনছে!' আরজি করের লিফট কাণ্ডে আদালতে বিস্ফোরক সরকারি আইনজীবী

Last Updated:

RG Kar: আরজি কর হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় তিন জন লিফ্‌টম্যান ও দুই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃত ৫ জনকে গ্রেফতার করে এদিন শিয়ালদহ আদালত পেশ করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আরজি কর হাসপাতালের লিফটে আটকে প্রাণ হারিয়েছেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যু ঘিরে একাধিক প্রশ্নের জাল৷ ঘটনায় তিন জন লিফ্‌টম্যান ও দুই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃত ৫ জনকে গ্রেফতার করে এদিন শিয়ালদহ আদালত পেশ করা হয়৷
'ওদিকে মানুষ মরছে, এরাঁ তখন ফুর্তি করছে, গান শুনছে!' আরজি করের লিফট কাণ্ডে আদালতে বিস্ফোরক সরকারি আইনজীবী
'ওদিকে মানুষ মরছে, এরাঁ তখন ফুর্তি করছে, গান শুনছে!' আরজি করের লিফট কাণ্ডে আদালতে বিস্ফোরক সরকারি আইনজীবী
advertisement

সরকারি আইনজীবী অরিন্দম চট্টোপাধ্যায় আদালতে বলেন, ‘‘এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুর্তি করেছে। গান শুনেছে, মানুষ মেরেছে। সাধারণ মানুষের সুবিধার জন্য ব্যবহৃত যন্ত্রকে এরা মানুষ মারার যন্ত্র করে দিয়েছে। লিফট বন্ধ রাখার দ্বায়িত্ব ছিল, সেই কাজ করেনি। তদন্তের প্রয়োজনে এদের প্রত্যেককে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানান হয়।’’

আরও পড়ুন: কালো, লাল…তিলের রঙ দেখেই বোঝা যাবে কপাল! শরীরের এই জায়গায় লাল তিল থাকা মানেই ‘কোটিপতি’, জানুন তিলের রহস্য

advertisement

পাল্টা অভিযুক্তদের আইনজীবীরা যেকোনও শর্তে জামিনের আবেদন করে। তাঁদের দাবি, যে ৫ জন গ্রেফতার হয়েছে তাঁর মধ্যে দু’জন সিকিউরিটি গার্ডকে গ্রেফতার হয়েছে। ওটি-র সিকিউরিটি গার্ড। লিফটের জন্য নির্দিষ্ট লিফ্ট ম্যান আছেন। সিকিউরিটি গার্ড লিফটের সমস্যা বিষয়ে কীভাবে বুঝবেন। লিফটের বিষয়ে কী অভিজ্ঞতা রয়েছে তাদের? অভিযোগ, ‘‘আসল কার্লপিটদের আড়াল রেখে নিরীহদের নিয়ে আসা হয়েছে। তদন্তকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের গ্রেফতার করা হয়েছে। যেকোনও শর্তে জামিনের আবেদন জানায়।’’

advertisement

আরও পড়ুন: প্রচারে যেতেই হঠাৎ এ কী করলেন গৃহবধু! চমকে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী

সেরা ভিডিও

আরও দেখুন
ঠাকুরনগরে রাজ্যপাল, পাঠক্রমে হরিচাঁদ-গুরুচাঁদের বাণীর প্রস্তাব, তীব্র কটাক্ষ মমতাবালার
আরও দেখুন

পাশাপশি এদিন আদালতে মৃতের পরিবারের তরফের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। তিনজন লিফ্ট ম্যান এবং ২ জন নিরপত্তা রক্ষীর কী দ্বায়িত্ব পালন করা উচিত ছিল এবং এরা কীভাবে নিজেদের দ্বায়িত্ব না পালন করে গাফিলতি করেছে সেই তথ্য তুলে ধরেন। পাশাপশি মৃতের পরিবারের আইনজীবীরা আদালতে দাবি করেন, এই ৫ ছাড়াও আরও বেশ কয়েকজন ছিলো, যারা নিজেদের দ্বায়িত্ব পালন করেনি। তাঁদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা হোক। সব পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শোনার পর বিচারক আগামী ২৭ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar: 'ওদিকে মানুষ মরছে, এরাঁ তখন ফুর্তি করছে, গান শুনছে!' আরজি করের লিফট কাণ্ডে আদালতে বিস্ফোরক সরকারি আইনজীবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল