TRENDING:

Election Commission: ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জের! বদলি করা হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে

Last Updated:

Election Commission: কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে নিয়োগ করা হবে না। নির্বাচন কমিশনের নির্দেশের পরেও কেন ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হবে? চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগে জাতীয় নির্বাচন কমিশন এবার জেলাশাসকের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে নিয়োগ করা হবে না। নির্বাচন কমিশনের নির্দেশের পরেও কেন ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হবে? চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগে জাতীয় নির্বাচন কমিশন এবার জেলাশাসকের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ নিল।
জেলাশাসককে বদলি
জেলাশাসককে বদলি
advertisement

আরও পড়ুন: আরামবাগ মেডিক্যাল কলেজের ৩৪ জন চিকিৎসককে ভোটের ডিউটি! স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা

পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে বদলি করে দিল নির্বাচন কমিশন। ভোটের ডিউটিতে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল, এটাই ছিল অভিযোগ, এর জেরেই ব্যবস্থা নিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে এই নিয়ে রিপোর্ট দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনকে। তার পরেই জাতীয় নির্বাচন কমিশন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে বদলি করার সিদ্ধান্ত নিল। সংশ্লিষ্ট জেলাশাসকের বিরুদ্ধে তিন দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে।

advertisement

আরও পড়ুন: উত্তর ২৪ পরগনায় যুবতীকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ! ধৃত অভিযুক্ত

সেরা ভিডিও

আরও দেখুন
রাজার নামে নয়, দুই লেঠেলের নামে বর্ধমানের এই এলাকা! নেপথ্যে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস
আরও দেখুন

পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ভোটের কাজের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করেছিলেন। সেই কারণেই শাস্তি মূলক পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আজ, অর্থাৎ বুধবার দুপুরেই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না, সেই নির্দেশ দেওয়া হয়েছিল জেলাশাসকদের। এমনকি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করলে সংশ্লিষ্ট আধিকারিকদের শো কজ পর্যন্ত করা হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে বদলি করল কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জের! বদলি করা হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল