
প্রথম এবং দ্বিতীয় দফার পরে এবার তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ কজরল বিজেপি৷ সাধারণ,একুশের বিধানসভা নির্বাচনে সব বিধায়ককেই এবারে টিকিট দিয়েছে বিজেপি৷ কিন্তু, তৃতীয় দফায় কাটা গেল একুশের দুই বিজেপি বিধায়কের নাম৷ বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা বলছে, ছাব্বিশের নির্বাচনে বাদ গেলেন কোচবিহার দক্ষিণ-এর বিধায়ক নিখিল রঞ্জন দে৷ টিকিট দেওয়া হয়নি ইংলিশবাজারের শ্রীরূপা মিত্র চৌধুরীকেও।পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতা অভয়ার মা৷ এ দিন তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি৷ সেই তালিকাতেই পানিহাটি কেন্দ্রের প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করল বিজেপি৷