TRENDING:

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ধোঁয়াশায় প্রশিক্ষণপ্রাপ্তরা

Last Updated:

ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে শুরু হল বিতর্ক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে শুরু হল বিতর্ক ৷ ফল প্রকাশের পর নিয়োগের কোনও খবর না আসায় ধোঁয়াশায় প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা ৷ নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হলেন প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা ৷
advertisement

পড়ুন----->

প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের মেধাতালিকা প্রকাশিত

গত ৩১ তারিখ সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান,‘৪১ হাজার ৬২৮ টি পদে প্রার্থীদের প্যানেল তৈরি হয়ে গিয়েছে ৷ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের নিয়ম বিধি মেনে প্রশিক্ষিত সফল প্রার্থীদেরই আগে সুযোগ দেওয়া হয়েছে ৷ ১১ হাজার ৩০০ প্রশিক্ষিত প্রার্থীর প্যানেল তৈরির পর বাকি শূন্য পদে যোগ্যতা অনুযায়ী অপ্রশিক্ষিত প্রার্থীরা সুযোগ পেয়েছেন ৷’

advertisement

আগামী কয়েক দিনের মধ্যে ৪১ হাজার ৬২৮ জনকে নিয়োগ করা হবে ৷ তাদের মধ্যে ১১ হাজার ৩০০ প্রশিক্ষণ প্রাপ্তরাও থাকবে ৷ একইসঙ্গে পর্ষদ সভাপতি জানান, বৃহস্পতিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি প্রথম তালিকায় নাম থাকা ১২ হাজার প্রার্থীর কাউন্সেলিং শুরু হবে ৷ তার মধ্যে ১১৩০০ জন প্রশিক্ষিতকে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেন পর্ষদ সভাপতি ৷

advertisement

২ ফেব্রুয়ারি অর্থাৎ আজ একপ্রান্তে যখন প্রথম সারিতে থাকা ১২০০০ নির্বাচিত চাকরিপ্রার্থী কাউন্সেলিংয়ে বসেছে সেই সময় সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে ১১,৩০০ জন প্রশিক্ষণ প্রাপ্ত ধোঁয়াশা নিয়ে হাজির হল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

তাদের অভিযোগ, দুই দিন হয়ে যাওয়া সত্ত্বেও তাদের কাছে নিয়োগের কোনও ই-মেল বা সংবাদ এসে পৌঁছায়নি। এই নিয়ে আজ জেলার সব পরীক্ষার্থীরা বিক্ষোভে সামিল হন। নিয়োগে স্বচ্ছতার প্রশ্ন তুলে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে চলছে বিক্ষোভ ৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ধোঁয়াশায় প্রশিক্ষণপ্রাপ্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল