১ লক্ষ টাকার (৫০ হাজার টাকা করে দুজন) সিউরিটি বন্ডে জামিন মকুব করেছে আদালত। তবে তাঁকে শর্ত দেওয়া হয়েছে আপাতত রাজ্যের চারটি জেলার বাইরে যেতে পারবেন না তিনি। একইসঙ্গে শর্ত রাখা হয়েছে, তদন্তকারী অফিসাররা তদন্তের স্বার্থে যখনই ডাকবেন হাজিরা দিতে হবে তাঁকে। পাশাপাশি মোবাইল নম্বর দিয়ে রাখতে হবে তদন্তকারী অফিসারকে।
advertisement
গত বছর ২৬ নভেম্বর ইডি মামলায় জামিন পান শান্তনু। কিন্তু তারপরেও এই সিবিআই মামলার জেরেই জেলের অন্ধকারেই কাটাতে হচ্ছিল তাঁকে। অবশেষে জেলমুক্ত হচ্ছেন শান্তনু। প্রসঙ্গত, সাত দফায় জিজ্ঞাসাবাদের পরে ২০২৩ সালের ১০ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার আগে জানুয়ারি মাসে তাঁর বাড়ি ও বাংলোয় তল্লাশি চালান গোয়েন্দারা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 20, 2025 6:13 PM IST
