১৭ বছর ধরে পোস্টম্যানের কাজ করছেন ৫২ বছরের উত্তম মজুমদার। আগে কর্মব্যস্ততার মাঝে খাবার খাওয়ার সময়ও পেতেন না। এখন অফুরন্ত সময় আর সঙ্গে কাজ না থাকার হতাশা। এরপরেও প্রতিদিন সাড়ে ১১ টা থেকে জিপি অফিস থেকে বেরিয়ে প্রথমে রাইটার্স বিল্ডিংয়ের পিছনের পোস্ট অফিস থেকে চিঠি নেন।
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্ককের বাজারে বন্দুুকবাজের এলোপাথাড়ি গুলি, মৃত ৬! থাইল্যান্ড-কম্বো়ডিয়া সংঘাতের জের?
এরপর হাঁটতে হাঁটতে পরিবহন ভবন হয়ে ধর্মতলা যেতে গেলে যতগুলো পোস্ট বক্স আছে। তার মধ্যে থাকা চিঠি বা নথি সংগ্রহ করেন। কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, ‘রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘণ্টা বাজছে রাতে’। এই উত্তম মজুমদার বাস্তবেই যেন একজন রানার। তবে এই কাজ তিনি কতদিন উদ্যোমের সঙ্গে করতে পারবেন চিনি ও রয়েছে চিন্তা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2025 8:25 PM IST
