TRENDING:

গণেশ চতুর্থীর দিনও রেহাই নেই, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Last Updated:

সোমবারেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল । পেট্রোপণ্যের দামে সরকারি শুল্ক হ্রাস করার দাবিও জানিয়েছিল তাঁরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজ গণেশ চতুর্থী ৷ দেশ মেতেছে সেই অনুষ্ঠানে ৷ কিন্তু উৎসবের মরশুমেও রেহাই মিলল না ৷ আজও ফের বাড়ল জ্বালানির দাম ৷
advertisement

আজ পেট্রোলের দাম বাড়ল ১৩ পয়সা ৷ কলকাতায় পেট্রোল লিটারে ৮২.৮৭ টাকা ৷ অন্যদিকে, ডিজেলের দাম বেড়েছে ১১ পয়সা ৷ কলকাতায় আজ ডিজেলের দাম লিটারে ৭৪.৯৩ টাকা ৷ গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমূখী থাকার পর গতকাল খানিকটা স্বস্তি দিয়েছিল জ্বালানির দাম ৷ কারণ বুধবার আর নতুন করে দাম বাড়েনি পেট্রোল-ডিজেলের ৷ মঙ্গলবার মুম্বই-এ লিটার প্রতি পেট্রোলের দাম ছিল প্রায় ৮৮ টাকা ২৬ পয়সা, রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৮০ টাকা ৮৭ পয়সা । গতকাল মুম্বই ও দিল্লিতে ডিজেলের দাম ছিল যথাক্রমে ৭৭টাকা ৪৭ পয়সা ও ৭২ টাকা ৯৭ পয়সা । বুধবারেও এই দাম অপরিবর্তিত ছিল ৷ কিন্তু বৃহস্পতিবার ফের চড়ল জ্বালানির দাম ৷

advertisement

আরও পড়ুন: জ্বালানির আগুন দাম সত্ত্বেও এইভাবে সস্তায় কিনতে পারেন পেট্রোল-ডিজেল

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

সোমবারেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছিল কংগ্রেস সহ বেশ কয়েকটি বিরোধী দল । পেট্রোপণ্যের দামে সরকারি শুল্ক হ্রাস করার দাবিও জানিয়েছিল তাঁরা ৷ যদিও কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে এই মুহূর্তে শুল্ক কমানো সম্ভব নয় । পেট্রোপণ্যের প্রকৃত মূল্যের উপর কেন্দ্র ও রাজ্যের শুল্ক চাপিয়েই চূড়ান্ত দাম নির্ধারণ করা হয় । তেল কোম্পানীগুলির মতে নিষ্কাশনের পরে পেট্রোলের দাম থাকে লিটার প্রতি ৪০ টাকা ও ডিজেলের দাম থাকে ৪৩টাকা প্রতি লিটার ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গণেশ চতুর্থীর দিনও রেহাই নেই, ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম