বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীর কাজ করতেন কাজল। লকডাউনে কাজ হারান। কোনও উপায় না দেখে রোজগারের জন্য সেইসময় কাজলের স্ত্রী আত্মীয়ের বাড়িতে রান্নার কাজ নেন। কাজল পরে জানতে পারেন, আত্মীয় নয়, ওই ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী। কাজলের আপত্তি সত্ত্বেও স্ত্রী কাজ ছেড়ে দিতে রাজি হননি। এরপর কাজলকে ছেড়ে তাঁর স্ত্রী ওই ব্যক্তির বাড়িতে থাকতে শুরু করেন। রবিবার সকালে কাজলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাজল আত্মহত্যাই করেছেন। সোমবার ময়নাতদন্ত করা হবে।
advertisement
Location :
First Published :
Jun 28, 2020 9:03 PM IST
