TRENDING:

মেট্রো স্টেশনে এবার থেকে খেয়াল রাখুন! মেপে পা না ফেললে আপনারও সব 'শেষ' হয়ে যেতে পারে এ ভাবেই!

Last Updated:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো পথে এই বিপদ বাড়ছে! মেট্রো কর্তৃপক্ষ হলুদ লাইন সতর্কতা ও জরিমানা চালু করছে। কেন জেনে নিন।

advertisement
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ! মেট্রো পথে পুনরায় বাড়ছে আত্মহত্যার সংখ্যা। বারবার আত্মহত্যা ঠেকাতে নানা কৌশল অবলম্বন করলেও তার কোনওটাই কাজে আসেনি। এমনকি কালীঘাট স্টেশনে প্ল্যাটফর্ম জুড়ে গার্ডরেল বসানোর কাজ শুরু হলেও তা থমকে যায়।এই অবস্থায় পাতাল পথে আত্মহত্যা ঠেকাতে এবার হলুদ লাইন সতর্কতা ও জরিমানা চালু করতে উদ্যোগ নিয়েছে মেট্রো। তবে কে কোথায় কখন হলুদ লাইন পেরিয়ে গেল? কে সেটা নজর করল? কী ভাবে তার জরিমানা নেওয়া হবে? কোনও উত্তরই যথাযথ নয় মেট্রোর কাছে।
* সাবধান! মেপে পা ফেলুন আজ থেকে মেট্রো স্টেশনে
* সাবধান! মেপে পা ফেলুন আজ থেকে মেট্রো স্টেশনে
advertisement

ইদানিং মেট্রোর সামনে বা লাইনে ঝাঁপ মারার প্রবণতা বেড়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অতীতেও একাধিক পদক্ষেপ করেছে মেট্রো। কিন্তু যাত্রীদের এই লাইনে ঝাঁপ দেওয়া কোনওভাবেই বন্ধ হয়নি।

লাইন পার না-করার জন্য বারবার মাইকে (পাবলিক অ্যাড্রেস সিস্টেমে) সতর্কও করা হয়। স্টেশনে থাকা আরপিএফ কর্মীরাও সতর্ক করেন। তাতেও হুঁশ ফেরেনি যাত্রীদের। তাই এবার যাত্রী সুরক্ষা এবং দুর্ঘটনা এড়াতে নয়া এই পদক্ষেপ করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন—রাতের নীরবতা ভেঙে যাত্রীদের আর্তচিৎকার! ব্রিজ ধসে ট্রেন লাইনচ্যুত! নিহত ৭, আহত ৩০\

উপরের বার্থে শুয়ে যাত্রী, একটি ছেলে এসে বলল, ‘বসতে দেবেন, কি দেবেন না?’ এর পর যা হল ট্রেনের কামরায়…!

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে, মেট্রোয় আগে উঠবেন বলে স্টেশনে ট্রেন আসার আগেই যাত্রীরা ওই লাইন অতিক্রম করেই দাঁড়িয়ে থাকছেন। এতে মাঝেমধ্যেই বিপদ হয়। যদিও এখন ছয়-সাত মিনিট অন্তর করে মেট্রোরেল চলাচল করে।

advertisement

কিন্তু অফিস টাইমে বিশেষ করে হুড়োহুড়িতে পা ফসকে লাইনে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে অতীতে। অনেক সতর্কবাণীতেও লাভ হয়নি। কেউ কথা শোনেনি। তাই এবার দুর্ঘটনা এড়াতে কঠোর হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, প্রত্যেক প্ল্যাটফর্মের ধারে কিছুটা জায়গা ছেড়ে একটি হলুদ বর্ডার রয়েছে। যাত্রীরা যাতে সেই বর্ডার অতিক্রম না করেন, সেজন্য মেট্রো নতুন নিয়ম আনতে চলেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

কোনও যাত্রী যদি মেট্রো আসার আগে হলুদ লাইন পার করেন, তবে তা এবার থেকে অপরাধ হিসাবে গণ্য করা হবে। কেউ যদি সেই অপরাধ করেন তা হলে ২৫০ টাকা জরিমানা গুনতে হবে যাত্রীদের। আজ রবিবার ১ জুন থেকে এই নিয়ম কার্যকর হবে। প্ল্যাটফর্ম চত্বরে থাকা সিসিটিভি থেকে লাইভ ফুটেজ দেখবে মেট্রো কর্তৃপক্ষ। নেওয়া হবে ব্যবস্থা। তাছাড়া আরপিএফের তরফে বিশেষ অভিযান চালানো হবে এবিষয়ে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মেট্রো স্টেশনে এবার থেকে খেয়াল রাখুন! মেপে পা না ফেললে আপনারও সব 'শেষ' হয়ে যেতে পারে এ ভাবেই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল