TRENDING:

ফের শহরে রোগী মৃত্যুর অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

Last Updated:

ফের রোগী মৃত্যু ৷ কাঠগড়ায় তপসিয়ার বেসরকারি হাসপাতাল ৷ বুধবার সকালে রোগী মৃত্যুকে ঘিরে হাসপাতালে ভাঙচুর করে বলেও অভিযোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের রোগী মৃত্যু ৷ কাঠগড়ায় তপসিয়ার বেসরকারি হাসপাতাল ৷ বুধবার সকালে রোগী মৃত্যুকে ঘিরে হাসপাতালে ভাঙচুর করে বলেও অভিযোগ ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷
advertisement

রোগীর পরিবার সূত্রে খবর, গত ২৮ ফেব্রুয়ারি নিউরো সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন মুশারফ ৷ এরপর শারীরিক পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হয় ৷ কিন্তু মঙ্গলবার সকাল থেকেই ফের তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ চিকিৎসকদের কাছে রোগীর পরিস্থিতির কথা জানতে চাওয়া হলেও তারা নাকি কিছু জানাননি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

এরপরই বুধবার সকালে মুশারফের মৃত্যুর কথা জানান চিকিৎসকেরা ৷ মুশারফের মৃত্যুর পরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে রোগীর পরিবার ৷ হাসপাতাল চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার ৷ যথাযথ চিকিৎসার অভাবেই মুশারফের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে চিকিৎসকের পরিবার ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের শহরে রোগী মৃত্যুর অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে