শোভন-বৈশাখী-দেবশ্রী নিয়ে বঙ্গ রাজনীতির অন্দরে চলছে মুখরোচক আলোচনা ৷ শোভন-বৈশাখীর বাধা। বারবার বিজেপির দরজায় কড়া নাড়লেও মেলেনি সাড়া। পদ্মে ঠোক্কর খেয়ে জোড়া ফুলেই থাকছেন দেবশ্রীয় রায়? উঠছে প্রশ্ন ৷ নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে হাজিরার পর ফের প্রকাশ্যে। বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠক। তৃণমূলের মহিলা বিধায়কদের সঙ্গে কথা রায়দিঘির বিধায়কের।
দেবশ্রীর উপস্থিতি নিয়ে দলের মহাসচিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দেবশ্রী রায়ের শুভবুদ্ধির উদয় হয়েছে ৷ উনি এখনও তৃণমূল বিধায়ক, এটা ভাল ৷’ এখানেই শেষ নয়, নাম না করে শোভন-বৈশাখীকে কটাক্ষ করে বলেন, ‘বিতর্ক তো ত্রিকোণ সম্পর্ক নিয়ে ৷ এতে কোনও রাজনীতি নেই ৷’
advertisement
Location :
First Published :
Sep 11, 2019 9:17 PM IST
