জনবহুল এলাকা হওয়ার দরুন রাস্তার দুপাশে গাড়ি রাখার ফলে যানবাহন চলাচলে হচ্ছে সমস্যা।
ব্যবহার করা হচ্ছে না E-Pos মেশিনের, দেওয়া হচ্ছে কাঁচা বিল।পার্কিং কর্মীর কাছে নেই নির্দিষ্ট কোন পরিচয় পত্র।
advertisement
মাসিক তোলা হচ্ছে ৪০০ থেকে ১২০০ টাকা তার বিনিময় দেওয়া হচ্ছে না কোন পাকা বিল।
৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসের দাবি, ‘‘আমি নিজেও বহুবার এই রাস্তার উপর দিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়েছি। একাধিকবার আমি জানিয়েছি কলকাতা কর্পোরেশনে যাতে এই রাস্তাগুলো থেকে পার্কিং তুলে দেওয়া হয়। নিউ আলিপুর থানার ওসির সঙ্গেও আমি কথা বলেছি।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘সাধারণ মানুষের চলাফেরা করতে অসুবিধা হয়। আমি একাধিকবার গাড়ি নিয়ে যেতে গিয়ে সমস্যায় পড়েছি।’’
Rounak Dutta Chowdhary
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 08, 2024 12:02 PM IST
