TRENDING:

এই শিক্ষাগত যোগ্যতা থাকলে পার্শ্বশিক্ষকরাও এবার হতে পারেন স্থায়ী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পার্শ্বশিক্ষকদের জন্য বহু প্রতীক্ষিত সুখবর৷ পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার নেতাজি ইন্ডোরে আয়োজিত পার্শ্ব শিক্ষকদের রাজ্য সম্মেলনে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি নিজে এই সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও অডিও বার্তায় পার্শ্বশিক্ষকদের জন্য দিলেন এক দফা সুখবর ৷
advertisement

সম্মেলনে মঞ্চেই এল সুখবর ৷ রাজ্যের পার্শ্বশিক্ষকদের বেতনবৃদ্ধি, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আসন সংরক্ষণের প্রস্তাব সহ একাধিক ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইসঙ্গে পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরনের ভাবনার কথাও জানালেন মুখ্যমন্ত্রী ৷ এই মুহূর্তে রাজ্যে ৪৮ হাজার পার্শ্বশিক্ষক কর্মরত ৷

আরও পড়ুন 

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বেতন

advertisement

পার্শ্বশিক্ষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ বহুদিন ধরেই স্থায়ীকরণের দাবিতে সরব ছিলেন রাজ্যের পার্শ্বশিক্ষক সংগঠনগুলি ৷ স্থায়ীকরণের যোগ্যতাসম্পন্ন পার্শ্বশিক্ষকদের স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, যেসব পার্শ্বশিক্ষকেরা ইতিমধ্যেই বি.এড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন তাদের স্থায়ীকরণ নিয়ে বিশেষভাবে ভাবনা চিন্তা করছে শিক্ষা দফতর ৷

আরও পড়ুন 

advertisement

সুখবর: টেট ও এসএসসি-তে এবার পার্শ্বশিক্ষকেরা পেতে পারেন বিশেষ সুবিধা, জানালেন মুখ্যমন্ত্রী

এখানেই শেষ নয়, পার্শ্বশিক্ষকদের অবসরকালীন সুযোগ সুবিধা নিয়েও বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পার্শ্বশিক্ষকদের অবসরকালীন সুবিধায় বিশেষ নজর দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

বহুদিন ধরে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে একাধিকবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন পার্শ্বশিক্ষককেরা ৷ অবশেষে প্রতীক্ষা শেষে এল সুখবর ৷ পার্শ্বশিক্ষকদের বেশিরভাগ দাবিতেই সিলমোহর দিয়ে বাস্তবায়নের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
এই শিক্ষাগত যোগ্যতা থাকলে পার্শ্বশিক্ষকরাও এবার হতে পারেন স্থায়ী, ঘোষণা মুখ্যমন্ত্রীর