কোন বুথে হিংসার ঘটনা ঘটেছে, সেই বুথ স্পর্শকাতর ছিল কী ছিল না, কী ধরনের হিংসার অভিযোগ উঠেছিল ওই বুথে? কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ ছিল? ইত্যাদি প্রশ্নের একই ফরম্যাট দিয়ে বিভিন্ন জেলা থেকে বিস্তারিত রিপোর্ট চাইল রাজ্য নির্বাচন কমিশন।
১৯ জুলাই অর্থাৎ আগামিকাল দুপুর তিনটের মধ্যেই কমিশন রিপোর্ট চাইল। পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষ, হিংসার অভিযোগ উঠেছিল। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছিল। এবার সব রিপোর্ট জেলাগুলোর কাছ থেকে বিস্তারিত আকারে চাইল রাজ্য নির্বাচন কমিশন।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2023 4:24 PM IST
