TRENDING:

রমজান মাসের আগেই পঞ্চায়েত ভোটের অনুরোধে কমিশনকে চিঠি সংখ্যালঘু সংগঠনের

Last Updated:

পঞ্চায়েত ভোটের ভবিষ্যত ক্রমশ জটিল হচ্ছে ! রমজান মাসে পঞ্চায়েত ভোট নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চায়েত ভোটের ভবিষ্যত ক্রমশ জটিল হচ্ছে ! রমজান মাসে পঞ্চায়েত ভোট নয় ৷ এই অনুরোধ নিয়েই নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মসজিদের ইমাম মহম্মদ শফিক কাসমী ৷ রমজান মাসে যাতে ভোট না হয় ৷ সেই অনুরোধ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন তিনি ৷
advertisement

আরও পড়ুন: ভোটের ভয় পায়, তাই কোর্টে যাচ্ছে বিরোধীরা : মমতা

উল্লেখ্য, এই একই অনুরোধ নিয়ে কমিশনকে চিঠি দিলেন আনজুমান-ইততেহাদ-ই-মিলাত । রমজান মাসে উপোস করে থাকার জন্য মুসলিমদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া কার্যত অসম্ভব। একইসঙ্গে ওই সময় ভোট না করার দাবি জানিয়ে চিঠি দিলেন সংগঠনের নেতা ও নলহাটির তৃণমূল বিধায়ক মইনুদ্দিন সামসও।

advertisement

আরও পড়ুন: ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় কেমন? তাঁর ফিটনেস ফান্ডাটাই বা কী? নিউজ 18 বাংলায় জানালেন মমতা

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

প্রসঙ্গত, পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণার পরেই ভোট পিছোনোর দাবিতে সরব হয়েছিলেন বিরোধী দলের নেতা নেত্রীরা ৷ সেই সময়ই মুখ্যমন্ত্রী রমজানে মাসে নির্বাচনের বিরোধিতা করেন ৷ বলেন, ‘পুজোর সময় যেমন নির্বাচন হলে আমাদের সমস্যা হবে ৷ তেমনই রমজানে মাসে পঞ্চায়েত হলেও অনেককেই সমস্যার সম্মুখীন হতে হবে ৷’ শুধু রমজানই নয় ৷ যেকোনও ধর্মীয় অনুষ্ঠানেই নির্বাচন প্রক্রিয়া চালাতে নারাজ মুখ্যমন্ত্রী ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
রমজান মাসের আগেই পঞ্চায়েত ভোটের অনুরোধে কমিশনকে চিঠি সংখ্যালঘু সংগঠনের