TRENDING:

Paikpara Blast News: পাইকপাড়ায় বিস্ফোরণে উড়ল টিনের চাল! বন্ধ ক্লাব ঘরে কী চলত? উদ্ধার তাজা বোমা

Last Updated:

পাইকপাড়া বিস্ফোরণে সামনে একল সিসিটিভি ফুটেজ৷ জমি দখল ঘিরে সমস্যা, নাকি অন্য কিছু? কী কারণে মজুত হল বোমা? চলছে পুলিশি তদন্ত

advertisement
কলকাতা: সকাল ছ’টার সময় হঠাৎ প্রচণ্ড জোরে পর পর বিস্ফোরণের শব্দ৷ বিস্ফোরণে অভিঘাত এতটাই ছিল যে, টিনের চাল উড়ে গিয়ে পড়ে পাশের চারতলার বাড়ির ছাদে৷ ভেঙে যায় জানলার কাচ৷ ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড৷ কী কারণে বন্ধ ঘরে মজুত রাখা হচ্ছিল বোমা? বিস্ফোরণের পিছনে কে বা কারা দায়ী, তদন্ত করছে পুলিশ৷ সামনে এসেছে বিস্ফোরণের সময়কার সিসিটিভি ফুটেজ৷
advertisement

পুলিশ সূত্রের খবর, শনিবার সকাল ছ’টা নাগাদ পাইকপাড়ার গাঙ্গুলি পাড়ায় একটি পরিত্যক্ত ক্লাব ঘরে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

আরও পড়ুন: পাইকপাড়ায় সাত সকালে হঠাৎ বিস্ফোরণ! বন্ধ ক্লাবঘরের পাশে ছড়িয়ে তাজা বোমা, উড়ল টিনের চাল

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, ক্লাবের জমি দখল করার। এর পিছনে প্রোমোটিং বিবাদ রয়েছে।

advertisement

কীভাবে একটি পরিত্যক্ত ক্লাবে বিস্ফোরক মজুত করা হল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড তল্লাশি চালিয়ে তাজা বোমা উদ্ধার করেছে।

ভোটের আগে কলকাতায় এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা পাইকপাড়া এলাকাজুড়ে। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের বাড়ির জানালার কাজ ভেঙে যায়৷ টিনের ছাউনি উড়ে গিয়ে পড়ে চারতলা একটি বাড়ির ছাদে।

advertisement

আরও পড়ুন: যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের ‘ক’টা বাংলাদেশি? ক’টা রোহিঙ্গা?,’ তালিকা প্রকাশ করার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এদিনের ঘটনার জেরে কার্যত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি, দুষ্কৃতীদের দৌরাত্ম্য নজরে রাখতে এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং পুলিশের নজরদারির দাবি করেছেন। কে বা কারা এই বিস্ফোরক মজুদ করল ওই পরিত্য়ক্ত ক্লাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। আর কোনও বোমা এলাকায় রয়েছে কি না, তা নিশ্চিত করতে স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Paikpara Blast News: পাইকপাড়ায় বিস্ফোরণে উড়ল টিনের চাল! বন্ধ ক্লাব ঘরে কী চলত? উদ্ধার তাজা বোমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল