খাগড়াগড় বিস্ফোরণে মূল অভিযুক্ত সইফুল ইসলাম। আলিপুর জেলে বন্দি রয়েছেন সইফুল । তাঁর সঙ্গে দেখা করতে আসেন মকবুল। জেলে না ঢুকেই পাঁচিলের ছবি তুলছিলেন তিনি। ছবি তোলার সময়ই তাঁকে দেখতে পান পুলিশকর্মী। তারপরই আটক করা হয় মকবুলকে।
#কলকাতা: খাগড়াগড় বিস্ফোরণে মূল অভিযুক্ত সইফুল ইসলাম। আলিপুর জেলে বন্দি রয়েছেন সইফুল । তাঁর সঙ্গে দেখা করতে আসেন মকবুল। জেলে না ঢুকেই পাঁচিলের ছবি তুলছিলেন তিনি। ছবি তোলার সময়ই তাঁকে দেখতে পান পুলিশকর্মী। তারপরই আটক করা হয় মকবুলকে। পুলিশ এখন খতিয়ে দেখছেন, ঠিক কী কারণে জেলের পাঁচিলের ছবি তুলছিলেন তিনি? নিছক সরলতা? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও অভিসন্ধি?