গত শনিবার ভরদুপুরেও একই কারণে থমকে গিয়েছিল মেট্রো পরিশষেবা। শনিবার দুপুরে এক মধ্যবয়স্কা কালীঘাট মেট্রোস্টেশনে রেললাইনে কোনও ভাবে পড়ে যান কিংবা ঝাঁপ দেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হলেও তিনি গুরুতর জখম হন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যান মেট্রোর কর্মীরা। পরে মেট্রো কর্তৃপক্ষ জানান, আত্মহত্যার চেষ্টা করেছিলেন মধ্যবয়স্কা। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
advertisement
প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানো থেকে শুরু করে হেল্পলাইন নম্বর দিয়ে প্রচার! তবুও মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা রোখা যাচ্ছে না ব্লু লাইনে। রেল সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে পাঁচ জন আত্মহত্যা করেছিলেন মেট্রোয়। ২০২৩ সালে চার জন। ২০২৪ সালে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৭ জন। ২০২৫ সালের শেষ দুই এবং চলতি বছরের জানুয়ারি মিলিয়ে মোট আট জন ঝাঁপ দিয়েছেন মেট্রো লাইনে। মেট্রোর কর্তারা জানাচ্ছেন, ২০২৫ সাল থেকে মেট্রোয় আত্মহত্যার ঘটনা অনেকটাই বেড়েছে।
