TRENDING:

NIA arrests Jharkhand businessman from Salt Lake: মাওবাদীদের অর্থ জোগানের অভিযোগ, সল্টলেক থেকে এনআইএ-র জালে ঝাড়খণ্ডের ব্যবসায়ী

Last Updated:

এনআইএ সূত্রে খবর, সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগান দেওয়ার অভিযোগ ছিল মহেশ আগরওয়াল সহ আরও তিন ব্যবসায়ীর বিরুদ্ধে৷ (NIA arrests Jharkhand businessman from Salt Lake)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: মাওবাদীদের (Maoist) অর্থ জোগান দেওয়ার অভিযোগ৷ সল্টলেকের বাড়িতে হানা দিয়ে ঝাড়খণ্ডের ব্যবসায়ীকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)৷ এ দিন আদালতে তুলে ওই শিল্প কর্তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে এনআইএ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এনআইএ সূত্রে খবর, সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগান দেওয়ার অভিযোগ ছিল মহেশ আগরওয়াল সহ আরও তিন ব্যবসায়ীর বিরুদ্ধে৷ সম্প্রতি এই তিনজনের গ্রেফতারির উপরে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় ঝাড়খণ্ড হাইকোর্ট৷ এর পরই মহেশ আগরওয়ালের খোঁজে কলকাতায় পৌঁছয় এনআইএ-এর একটি বিশেষ দল৷ কলকাতার এনআইএ আধিকারিকদের নিয়ে মঙ্গলবার রাতেই মহেশ আগরওয়ালের বাড়িতে হানা দেয় এনআইএ আধিকারিকরা৷

advertisement

আরও পড়ুন: কেঁদেই চলেছে দুধের সন্তান, দরজা খুলতেই কপালে উঠল চোখ! চন্দ্রকোনায় চাঞ্চল্য

এনআইএ হানার খবর পেয়েই পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত ব্যবসায়ী৷ কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান তিনি৷ এ দিনই ধৃত ব্যবসায়ীকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছে৷ অমিত আগরওয়াল এবং বিনীত আগরওয়াল নামে আরও দুই ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালাচ্ছে এনআইএ৷

advertisement

আরও পড়ুন: দুবাই ফেরত যাত্রীর বেল্টের ভিতরে মিলল ১ কোটি টাকারও বেশি দামের সোনা ! গ্রেফতার দিল্লি বিমানবন্দরে

মাওবাদীদের অর্থ জোগানের অভিযোগে এই তিন জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছিল এনআইএ৷ যদিও অভিযুক্ত তিন ব্যবসায়ী আদালতে দাবি করেন, এই ধরনের কোনও আর্থিক লেনদেনের সঙ্গে তাঁরা যুক্ত নন৷

advertisement

এই তিন ব্যবসায়ীর যে সংস্থার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে মগধা এবং আম্রপালি প্রকল্পে কয়লা উত্তোলন এবং খনন নিয়ে নানা অভিযোগ রয়েছে৷ এর পাশাপাশি নাশকতার সঙ্গে যুক্ত সংগঠন টিপিসি-কে আর্থিক সহায়তার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে৷ এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছে এনআইএ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

Anup Chakraborty

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
NIA arrests Jharkhand businessman from Salt Lake: মাওবাদীদের অর্থ জোগানের অভিযোগ, সল্টলেক থেকে এনআইএ-র জালে ঝাড়খণ্ডের ব্যবসায়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল