TRENDING:

Newtown Shapoorji Water Problem: পানীয় জলের সমস্যায় তুমুল উত্তেজনা শাপুর্জি আবাসনে, বিক্ষোভের মাঝেই মারধরের অভিযোগ! ঘটনাস্থলে পুলিশ

Last Updated:

Newtown Shapoorji Water Problem: বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল নিউটাউনের শাপুর্জি আবাসনের ই ব্লক। রাতে শুরু হয় বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিশ। কিছুদিন আগেও একই সমস্যার অভিযোগ উঠেছিল অভিজাত আবাসনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
কলকাতা: ফের জলের সমস্যায় উত্তাল নিউটাউন-রাজারহাটের শাপুর্জি আবাসনের ই ব্লক। মেইনটেনেন্স আধিকারিক ও পুলিশকে ঘিরে বিক্ষোভ আবাসিকদের। চলতি মাসের ৮ তারিখ থেকে জলের সমস্যা দেখা দিলেও এখনও তার কোনও সুরাহা করতে পারেনি কর্তৃপক্ষ বলে অভিযোগ বাসিন্দাদের।
শাপুর্জিতে জলের দাবিতে বিক্ষোভ (ফাইল ছবি)
শাপুর্জিতে জলের দাবিতে বিক্ষোভ (ফাইল ছবি)
advertisement

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল নিউটাউনের শাপুর্জি আবাসনের ই ব্লকে। দূষিত জলের কারণে বাসিন্দাদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ আবাসিকরা। ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ। শাপুর্জি আবাসনের ই ব্লকে জলের সমস্যা দীর্ঘদিনের।

আরও পড়ুন: ‘বিচারব্যবস্থার প্রতি অবমাননাকর বক্তব্য বাদ দেওয়া হবে’, সুপ্রিম কোর্টে চূড়ান্ত ভর্ৎসনার পর ভুল স্বীকার NCERT-র

advertisement

আবাসিকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই জল ব্যবহার করে নানাবিধ উপসর্গে আক্রান্ত হচ্ছিলেন অনেকে। জলের নমুনা পরীক্ষায় কলিফর্ম-সহ একাধিক ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছিল। সেই সময় আবাসনের মেইনটেনেন্স কর্তৃপক্ষ জানিয়েছিল যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জল পরিশুদ্ধ করা হয়েছে এবং জল এখন নিরাপদ। আবাসিকদের অভিযোগ, ‘পরিশুদ্ধ’ বলে দাবি করা জল ব্যবহার করার পর আবারও বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

advertisement

আরও পড়ুন: জয়েন্টের পর কোথায় ভর্তি হবেন? NIRF Ranking-এ দেশের সেরা ১০ বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হদিশ রইল

কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। এরপর মেইনটেনেন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা স্বীকার করে নেয় যে, জলে এখনও ব্যাকটেরিয়া রয়েছে। এরপরই তড়িঘড়ি জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষের এই গাফিলতি ও মিথ্যা আশ্বাসে ক্ষোভের আগুন জ্বলে ওঠে আবাসনে। ক্ষুব্ধ বাসিন্দারা মেইনটেনেন্স আফকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন চলে। আবাসিকদের দাবি, অবিলম্বে জলের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।শাপুর্জি আবাসনে গেট বন্ধ করে ভিতরে মেনটেনেন্স কর্তৃপক্ষের মারধর করা হয় বলে অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিশরের মানুষ ভারতকে চেনেন দুই তারকা অভিনেতার সৌজন্যে! হাওড়ার তিন অভি‌যাত্রী যা জানালেন...
আরও দেখুন

অনুপ চক্রবর্তী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown Shapoorji Water Problem: পানীয় জলের সমস্যায় তুমুল উত্তেজনা শাপুর্জি আবাসনে, বিক্ষোভের মাঝেই মারধরের অভিযোগ! ঘটনাস্থলে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল