TRENDING:

Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Mamata Banerjee: বুধবার থেকে উত্তরবঙ্গের নকশালবাড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি ও ময়নাগুড়ি দিয়ে নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনে মোট ৫টি জনসভা করার কথা রয়েছে, যার মধ্যে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরেও সভা করবেন তিনি।

advertisement
কলকাতাঃ বুধবার থেকেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নকশালবাড়ি, ডাবগ্রাম ফুলবাড়ি ও ময়নাগুড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
News18
News18
advertisement

মঙ্গলবার দুপুরের পর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গের তিনটি সভা শেষ করার পর দুর্গাপুরে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপুর থেকেই পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর এর জনসভাতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে মোট পাঁচটি নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে দুদিনের কর্মসূচি চূড়ান্ত হলো মুখ্যমন্ত্রীর বলেই সূত্রের খবর।

advertisement

আরও পড়ুনঃ শেষ মুহূর্তে বাতিল শাকিরার ভারত সফর! কেন আসছেন না বিশ্বতারকা? হতাশ অনুরাগীরা

বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যে মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচন দু’দফায় অনুষ্ঠিত হবে—প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে।

advertisement

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
হাজার হাজার লোক, ভাঙড়ে যেন জনজোয়ার... ‘আইএসএফ কোনও ফ্যাক্টর নয়’—হুঙ্কার সায়নীর
আরও দেখুন

এবারের নির্বাচনে প্রধান লড়াই তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস জোটের মধ্যে। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারে নেমেছে। জনসভা, রোড শো এবং প্রচারসভা ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দু’দিনে ৫ সভা! জোরকদমে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল