TRENDING:

PM Modi: দক্ষিণ কলকাতায় মোদির র‍্যালি, বড় অভিযানে বিজেপি! প্রচারে ঝড় তুলতে ভবানীপুরকে বাছবেন প্রধানমন্ত্রী?

Last Updated:

PM Modi: কলকাতায় দুটি মিছিল করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দিন নির্ধারিত না হলেও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রার্থীদের নিয়ে দুটি বৃহৎ মিছিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ফের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজ্যে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিধানসভা নির্বাচনের আগে দুটি র‍্যালি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্যযোগ্য বিষয় দু’টি র‍্যালিই হবে কলকাতায়৷
ব্রিগ্রেডের জনসভার পর ফের রাজ্যে মোদি! কোথায় হবে প্রধানমন্ত্রীর র‍্যালি?
ব্রিগ্রেডের জনসভার পর ফের রাজ্যে মোদি! কোথায় হবে প্রধানমন্ত্রীর র‍্যালি?
advertisement

সূত্রের খবর, উত্তর এবং দক্ষিণ কলকাতায় দুটি মিছিল করবেন প্রধানমন্ত্রী। দিন নির্ধারিত না হলেও কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রার্থীদের নিয়ে দুটি বৃহৎ মিছিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, গত ১৪ মার্চ কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী৷ ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই ব্রিগ্রেডের জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী৷ রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও৷ সূত্রের খবর, গতবারের মতোই এ বারও মোদীর নির্বাচনী জনসংযোগে জনসভা এবং রোড শো দুইই থাকবে।

advertisement

আরও পড়ুন: প্রচার শুরু করেই চমক শুভেন্দুর! দুপুরে কাদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারলেন নন্দীগ্রামের BJP প্রার্থী জানেন? উঠে এল ‘সেই’ ইতিহাস!

প্রসঙ্গত, রবিবার ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা শাসক হিসেবে রেকর্ড গড়েছেন। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের নামে।

advertisement

নরেন্দ্র মোদি ভারতের সবচেয়ে দীর্ঘকালীন সরকারের প্রধান হয়ে উঠেছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোট ৮,৯৩১ দিন পূর্ণ করে তিনি সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পাওয়ান চামলিং-এর ৮,৯৩০ দিনের রেকর্ড ভেঙেছেন।

আরও পড়ুন: SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বড় আপডেট, দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
‘মোদির সঙ্গে লড়তে পারেন কেবল মমতাই’! বাংলা জয় দূরে, বিজেপিকে দিল্লি বাঁচাতে বললেন কল্যাণ
আরও দেখুন

২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী হন নরেন্দ্র মোদি। এর পর তিনি ২০১৪ সালে লোকসভা নির্বাচনে জয়লাভ করেন এবং দেশের প্রধানমন্ত্রী হন। এর আগেও রাজনৈতিক জীবনে একাধিক নজির গড়েছেন তিনি। তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন। পাশাপাশি তিনিই একমাত্র অ-কংগ্রেস নেতা, যিনি কেন্দ্রের ক্ষমতায় থেকে টানা দু’টি পূর্ণ মেয়াদ সম্পন্ন করেছেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
PM Modi: দক্ষিণ কলকাতায় মোদির র‍্যালি, বড় অভিযানে বিজেপি! প্রচারে ঝড় তুলতে ভবানীপুরকে বাছবেন প্রধানমন্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল