৮ জন আইপিএস এবং ৯ জন আইএস অফিসারের নাম পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। তার আগে জাতীয় নির্বাচন কমিশন অবজারভার হিসেবে ২৫ জন আধিকারিকদের বেছে নিয়েছিল। ছিল ১০ আইপিএস ১৫ জন আইএএস-এর নাম। এই ২৫ জনকে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: ‘কোথাও বিচার পাচ্ছি না..,’ SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল মমতার, সোমবার পরবর্তী শুনানি
প্রশাসন সূত্রের খবর, অন্যান্য রাজ্যের বিধানসভা ভোটের অবজার্ভার হিসাবে ৯ জন আই এ এস ও ৮ জন আইপিএস এর বদল চাইলেও এখনো কোনো উত্তর নেই নির্বাচন কমিশন-এর। স্বরাষ্ট্র সচিব সহ ৮ জন আই এ এস এর বদল চেয়েছিল নবান্ন। ৮ জন আইপিএস-এর বদল চেয়েছিল নবান্ন। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রশিক্ষণ৷ কমিশন থেকে চিঠির উত্তর না আসায় তাদের প্রশিক্ষণে যোগ দিতে হবে বলেই কমিশন সূত্রে খবর।
বুধবার সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি চলাকালীন কোর্টরুমে দাঁড়িয়ে আবেদনকারী হিসাবে নিজে সওয়াল করে বেনজির দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির এজলাসে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর আবেদনের শুনানি৷ সেখানে সাধারণ ভোটারদের হয়ে একাধিক কথা বিচারপতিদের সামনে তুলে ধরেন মমতা৷ এজলাসে তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন৷
