TRENDING:

Nabanna: নিয়ম মেনেই কমিশনের কাছে গ্রুপ বি অফিসারের তালিকা, বিবৃতি দিয়ে স্পষ্ট করল নবান্ন!

Last Updated:

এই গ্রুপ বি অফিসারদের তালিকা থেকেই নতুন করে মাইক্রো অবজারভার নিয়োগের জন্য বেছে নেবে কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নির্দিষ্ট নিয়ম মেনেই মাইক্রো অবজারভার হিসেবেন নিয়োগের জন্য নির্বাচন কমিশনকে গ্রুপ বি অফিসারদের তালিকা পাঠিয়েছে রাজ্য সরকার৷ গ্রুপ বি অফিসারদের তালিকা পাঠানোর ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে যে অভিযোগ উঠছে, তার পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নবান্ন৷
বিতর্কে ইতি টানতে বিবৃতি নবান্নের৷
বিতর্কে ইতি টানতে বিবৃতি নবান্নের৷
advertisement

প্রসঙ্গত সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজারভার হিসেবে কাজ করার জন্য সাড়ে ৮ হাজার গ্রুপ বি অফিসারের তালিকা নির্বাচন কমিশনকে দেবে রাজ্য৷ সেই মতো রাজ্য সরকারের পক্ষ থেকে কমিশনের কাছে গ্রুপ বি অফিসারদের তালিকা জমা পড়েছে৷ যদিও রাজ্য সরকারের পাঠানো তালিকায় যথাযথ সংখ্যায় গ্রুপ বি অফিসার নেই বলেই বিরোধী শিবির থেকে অভিযোগ তোলা হয়েছে৷ মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই গ্রুপ বি অফিসারদের তালিকা নিয়ে সংশয় প্রকাশ করেন৷

advertisement

নবান্নের পক্ষ থেকে অবশ্য মঙ্গলবার বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অত্যন্ত খুঁটিয়ে এই তালিকা তৈরি করেছে রাজ্যের অর্থ দফতর৷ ২০২০ সালে ৬ অক্টোবর রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো অনুযায়ী নির্দিষ্ট ভাবে গ্রুপ এ, বি, সি এবং ডি স্তরের অফিসারদের বিভাজন সরকারি নিয়ম মেনে করে দেওয়া হয়েছিল৷ সেই অনুযায়ীই গ্রুপ বি অফিসারদের তালিকা তৈরি করে নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে৷ এ ক্ষেত্রে কোনও অনিয়ম অথবা বিচ্যুতি ঘটেনি বলেই নবান্নের বিবৃতিতে দাবি করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মহানন্দার বুকে দেখা নেই জলের, বিকেল হলেই জমছে ক্রিকেট খেলা, বসছে আড্ডার আসর
আরও দেখুন

সংবাদমাধ্যমে গ্রুপ বি অফিসারদের তালিকা তৈরিতে অনিয়মের যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভাবে ভিত্তিহীন বলেও স্পষ্ট করে দিয়েছে নবান্ন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Nabanna: নিয়ম মেনেই কমিশনের কাছে গ্রুপ বি অফিসারের তালিকা, বিবৃতি দিয়ে স্পষ্ট করল নবান্ন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল