TRENDING:

অপসারণ করেছিল নির্বাচন কমিশন! ১৯ IPS অফিসারকে নয়া দায়িত্ব দিল নবান্ন

Last Updated:

Election commission: ভোটের আগেই রাতারাতি রাজ্যের ১৯ অফিসারকে অপসারণ করেছিল নির্বাচন কমিশন৷ কমিশন জানিয়েছিল নির্বাচন সংক্রান্ত কোনও কাজে এই অফিসারদের বহাল করা যাবে না৷ সেই নির্দেশ মেনেই এই অফিসারদের অন্য দায়িত্ব দিল নবান্ন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটের আগেই রাতারাতি রাজ্য পুলিশে বড় রদবদল করেছিল নির্বাচন কমিশন৷ একসঙ্গে ১৯ জন আইপিএস অফিসারকে অপসারণ করা হয়৷ এবার অপসারিত ১৯ অফিসারকে নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার৷ নির্বাচন কমিশন অপসারণ করে জানিয়েছিল নির্বাচন সংক্রান্ত কোনও কাজে এই অফিসারদের বহাল করা যাবে না৷ সেই নির্দেশ মেনেই এই অফিসারদের অন্য দায়িত্ব দিল নবান্ন৷
News18
News18
advertisement

কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইন্দিরা মুখোপাধ্যায়কে। তাঁকে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট (এসএস) পদে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণকুমার ত্রিপাঠী। রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি করা হল তাঁকে৷ এডিজি (দক্ষিণবঙ্গ) পদ থেকে অপসারিত রাজীব মিশ্রকে পাঠানো হয়েছে এডিজি (সংস্কার ও সমন্বয়) করে৷

advertisement

আরও পড়ুন: মাত্র ঘণ্টাখানেক পরেই শুরু হবে দুর্যোগ! বইবে দমকা ঝোড়ো হাওয়া, ৬ জেলায় এখনই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সতর্ক করল হাওয়া অফিস

আইজি (উত্তরবঙ্গ) পদ থেকে অপসারিত সুকেশকুমার জৈনকে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) আইজি করা হয়েছে। পেয়েছেন আসানসোল-দুর্গাপুরের অপসারিত পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধরিকে। আইবির ডিআইজি হচ্ছেন হাওড়ার অপসারিত পুলিশ কমিশনার আকাশ মাঘারিয়া এবং চন্দননগরের অপসারিত পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে।

advertisement

আরও পড়ুন: SIR নিয়ে বড় ঘোষণা! ২৩ লাখ ৩০ হাজার অভিযোগের নিষ্পত্তি হয়েছে! এ সপ্তাহের কবে প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা? জানিয়ে দিল কমিশন

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে রয়েছে আস্ত এক কাচের ঘর! দেখেছেন কোনওদিন? কোথায় বলুন তো? জানুন
আরও দেখুন

আইবির স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট পদে ছ’জন অপসারিত পুলিশ আধিকারিককে ফের নতুন করে নিয়োগ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন ইসলামপুরের প্রাক্তন পুলিশ সুপার জোবি থমাস, বীরভূমের প্রাক্তন পুলিশ সুপার আমনদীপ, মালদহের প্রাক্তন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, হুগলি (গ্রামীণ)-এর প্রাক্তন পুলিশ সুপার কামনাশিস সেন, মুর্শিদাবাদ পুলিশ জেলার প্রাক্তন সুপার ধৃতিমান সরকার এবং জঙ্গিপুর পুলিশ জেলার প্রাক্তন সুপার হোসেন মেহেদি রহমান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
অপসারণ করেছিল নির্বাচন কমিশন! ১৯ IPS অফিসারকে নয়া দায়িত্ব দিল নবান্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল