সূত্রের খবর, M/S LFS BROKING PVT LTD নামে সংস্থা খুলে দুই অভিযুক্ত। সেই সংস্থায় লগ্নির জন্য আমানতকারীদের প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে মহম্মদ আনারুল ইসলাম ও দিলীপ মাইতির বিরুদ্ধে।
advertisement
ইডি সূত্রে দাবি, এখনও পর্যন্ত খোলা বাজার থেকে এই সংস্থা ২৬৬ কোটি টাকা তুলেছে । প্রায় ৬ হাজার ২১৯ জন আমানতকারীর থেকে টাকা তোলার অভিযোগ। হুগলি, বীরভূম-সহ একাধিক জেলায় এজেন্ট রেখে টাকা তোলা হয়েছে বলে দাবি ইডির।
advertisement
ধৃত আনারুলের বোলপুরের বাড়িতে অভিযান চালায় ইডি। অভিযান চলে আরামবাগের দিলীপ মাইতির বাড়িতে। সূত্রের খবর, ধৃতদের আজ রাতেই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 10:27 PM IST
