TRENDING:

Menaka Guruswamy: রাজনীতির মঞ্চে প্রথম বক্তব্যেই মমতার মন জিতলেন মেনকা, দলের হবু সাংসদের প্রশংসায় কী বললেন তৃণমূলনেত্রী?

Last Updated:

এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় ৬০ লক্ষের নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল৷ এই নিয়েই এবার ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এসআইআরে চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় ৬০ লক্ষের নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল৷ এই নিয়েই এবার ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী বললেন মেনকা?
কী বললেন মেনকা?
advertisement

ওই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রার্থী মেনকা গুরুস্বামী। তিনি বলেন, “যদি ভোট দিতেই না পারেন তাহলে ভোট কী করে হবে? আমরা কিন্তু সবাই আদালতে গিয়ে লড়ছি। আপনাদের ভোটের অধিকার ছিল, আছে, থাকবে”।

আরও পড়ুন: বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের তালিকায় একজন মাত্র ভারতীয়, জানেন কে জায়গা পেলেন?

advertisement

মমতা বন্দোপাধ্যায় মেনকার ভাষণ শুনে বলেন, “দারুণ বলেছ, আমাদের হৃদয় জিতে নিয়েছ”। প্রসঙ্গত, মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের হয়ে সওয়াল করেছেন। তাই এবার তাঁকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল।

শুক্রবার দুপুর ২টো নাগাদ মেট্রো চ্যানেলের মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, ‘‘অনেক বিশিষ্ট মানুষ আসবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবেন যে ২২ জনকে মৃত ঘোষণা করছে কিন্তু তাঁরা জীবিত আছেন৷ তাঁদের আমি মঞ্চে হাজির করব৷’’ পাশাপাশি মমতা জানান SIR-এ যারা মারা গেছেন তাদের পরিবারও আসবে৷

advertisement

আরও পড়ুন: তরঙ্গিনী এবং ইকশাক: ডুবন্ত ইরানি জাহাজ উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে যে দুই ভারতীয় জাহাজ

চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় ৬০ লক্ষের নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস৷ এবার এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফের মেট্রো চ্যানেলে ধরনায় বসলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উস্কে দিলেন ২০০৬ সালের স্মৃতি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

ভোটার লিস্ট থেকে নাম কাটা৷ এসআইআর-এর নামে হয়রানি। শুনানি থেকে অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা নাম। নির্বাচনের কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগে বারবার তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদেই শুক্রবার মেট্রো চ্যানেলে শুরু হল ধরনা৷ প্রসঙ্গত, বদল হয়েছে রাজ্যের রাজ্যপালও, সিভি আনন্দ বোসের জায়গায় হয়েছেন আরএন রবি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Menaka Guruswamy: রাজনীতির মঞ্চে প্রথম বক্তব্যেই মমতার মন জিতলেন মেনকা, দলের হবু সাংসদের প্রশংসায় কী বললেন তৃণমূলনেত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল