চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই দুর্নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই দুর্নীতির তদন্তে নেমে রাজ্যে মঙ্গলবার মেগা অভিযান ইডির। হলদিয়া দুর্গাপুর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে অভিযান চালাচ্ছে ইডি।
advertisement
সল্টলেকের BC 35 -ব্লকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজের (কেপিসি) মালিকের আত্মীয় থাকেন। সেখানে সাতসকালে অভিযান চালায় ইডির তদন্তকারী দল। ইতিমধ্যেই সল্টলেক BC 35 ছাড়াও দক্ষিণ কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজে চলে অভিযান। হলদিয়া, বজবজ এলাকায়, দুর্গাপুর IQ সিটি হাসপাতালেও পৌঁছেছে ইডির টিম। চলছে তল্লাশি অভিযান।
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 03, 2024 9:23 AM IST
