TRENDING:

Gas Cylinder: বড় ধাক্কা! যুদ্ধের জেরে ব্যাপক ঘাটতি কমার্শিয়াল গ্যাসের জোগানে, মাথায় হাত হোটেল–রেস্তোরাঁ ব্যবসায়ীদের

Last Updated:

Gas Cylinder: বিভিন্ন গ্যাস ডিলারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, কমার্শিয়াল এলপিজি গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। আর এই খবর সামনে আসতেই উদ্বেগে পড়েছেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ইরান–ইজরায়েল ও আমেরিকাকে ঘিরে তৈরি হওয়া আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও। বিভিন্ন গ্যাস ডিলারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, কমার্শিয়াল এলপিজি গ্যাসের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। আর এই খবর সামনে আসতেই উদ্বেগে পড়েছেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন।
ব্যাপক ঘাটতি কমার্শিয়াল গ্যাসের জোগানে
ব্যাপক ঘাটতি কমার্শিয়াল গ্যাসের জোগানে
advertisement

হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা মূলত সম্পূর্ণভাবে নির্ভর করে কমার্শিয়াল গ্যাসের ওপর। প্রতিদিনের রান্না, গ্রাহকদের খাবার পরিবেশন থেকে শুরু করে পুরো কিচেন পরিচালনার জন্য এই গ্যাস অত্যন্ত জরুরি। ফলে গ্যাসের সরবরাহে সামান্য ঘাটতিও ব্যবসার উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন-বাথরুমে থরে থরে সাজানো লাখ লাখ টাকা, কোথা থেকে এল? ধরা পড়তেই সাফ উত্তর ‘দেহব্যবসা করেই কামিয়েছি!’ কে এই বিখ্যাত নায়িকা? বলুন তো?

advertisement

রেস্তোরাঁ মালিক রাজীব পাল (ভূতের রাজা দিল বর) জানান, তার গ্যাস ডিলার ইতিমধ্যেই তাকে জানিয়েছেন যে আগামী দিনে প্রয়োজনের তুলনায় মাত্র ৫০ শতাংশ গ্যাস সরবরাহ করা হতে পারে। এতে রেস্তোরাঁ চালানো নিয়ে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন-রাহু-বুধ-শুক্রের মেগা খেলা শুরু…! ৩ বড় গ্রহের সংযোগে ৪ রাশির জীবন ছারখার, আর্থিক সঙ্কট-বিপদ পিছু ছাড়বে না

advertisement

অন্যদিকে হোটেল মালিক মানব পাল (পান্থনিবাস) বলেন, তিনি ইতিমধ্যেই তার প্রয়োজন অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। এর ফলে রান্না এবং পরিষেবা চালু রাখা কঠিন হয়ে পড়ছে। পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

সেরা ভিডিও

আরও দেখুন
ধোনি থেকে রিচা- জঙ্গলমহলের কিশোরীরা হাতে তুলে নিচ্ছে ক্রিকেট ব্যাট, নজরে দেশের জার্সি
আরও দেখুন

এই পরিস্থিতিতে হোটেল ও রেস্তোরাঁ মালিকরা সরকারের তরফে স্পষ্ট নির্দেশিকা এবং দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে কমার্শিয়াল গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা যায় এবং ব্যবসায়ীদের অযথা সমস্যার মুখে পড়তে না হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Gas Cylinder: বড় ধাক্কা! যুদ্ধের জেরে ব্যাপক ঘাটতি কমার্শিয়াল গ্যাসের জোগানে, মাথায় হাত হোটেল–রেস্তোরাঁ ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল