TRENDING:

Maidan Molestation Case: বিবাহিত তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ, গভীর রাতে ছেড়ে দেওয়া হল ময়দান এলাকায়!

Last Updated:

পুলিশের কাছে তরুণী অভিযোগ করেছেন, গাড়িতে তুলে তাঁকে নিয়ে কলকাতার বিভিন্ন এলাকায় ঘোরে ওই তিন অভিযুক্ত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জোর করে এক তরুণীকে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ৷ নির্যাতনের পর ময়দান এলাকায় ছেড়ে দেওয়া হয় বিবাহিত ওই তরুণীকে৷ ঘটনায় অভিযুক্ত তিন জনের খোঁজ শুরু করেছে ময়দান থানার পুলিশ৷ জানা গিয়েছে, তিন অভিযুক্তের মধ্যে একজন ওই তরুণীর পূর্ব পরিচিত৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে সায়েন্স সিটির কাছে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণী৷ তখনই একটি গাড়ি ওই তরুণীর সামনে এসে থামে৷ গাড়িতে তরুণীর পরিচিত এক যুবক ছিলেন বলে খবর৷ গাড়িতে তরুণীকে বাড়ি ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন ওই পরিচিত যুবক৷ কিন্তু গাড়িতে ওই যুবকের সঙ্গে আরও দু জন অপরিচিত ব্যক্তি থাকায় ওই তরুণী গাড়িতে উঠতে চাননি৷ অভিযোগ, এর পর একরকম জোর করেই তাঁকে গাড়িতে তোলা হয়৷

advertisement

পুলিশের কাছে তরুণী অভিযোগ করেছেন, গাড়িতে তুলে তাঁকে নিয়ে কলকাতার বিভিন্ন এলাকায় ঘোরে ওই তিন অভিযুক্ত৷ গাড়ির ভিতরেই মাদক জাতীয় কিছু তাঁকে জোর করে খাইয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন ওই তরুণী৷ এর ফলে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷ অভিযোগ, সেই সুযোগেই তাঁর শ্লীলতাহানি করে অভিযুক্ত তিন জন৷ এর পর গভীর রাতে ওই তরুণীকে ময়দান এলাকায় ছেড়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

সূত্রের খবর, রাতেই প্রগতি ময়দান থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানিয়ে তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করে পুলিশ৷ তরুণীকেও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়৷ তিন অভিযুক্তেরই খোঁজ শুরু করেছে পুলিশ৷ তরুণীর বয়ানের সঙ্গে মিলিয়ে রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Maidan Molestation Case: বিবাহিত তরুণীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ, গভীর রাতে ছেড়ে দেওয়া হল ময়দান এলাকায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল