আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ, মুম্বইয়ে শর্তসাপেক্ষে খুলছে ডান্স বার
১৬ টি কুকুর শাবক খুন। বর্জ্য ফেলার প্লাস্টিকে মুড়ে ভরদুপুরে দেহ ফেলা হয় এনআরএস হাসপাতাল চত্বরে। নৃশংসতার এমন নমুনা দেখে শিউরে উঠছেন অনেকেই। একটি কুকুরশাবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পশুপ্রেমীদের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।
আরও পড়ুন: অবশেষে উদ্ধার মেঘালয়ের ১৫ জন খনন কর্মীর দেহ
advertisement
দুপুর দেড়টা নাগাদ হাসপাতাল চত্বরে সাদা বস্তা নিয়ে আসেন দুই মহিলা। বস্তার মধ্যেই কালো প্লাস্টিকে মোড়া ছিল ষোলটি কুকুর শাবকের দেহ। ওই দুই মহিলা হাসপাতালের সেন্টিনারি বিল্ডিংয়ের সামনে প্লাস্টিকগুলি ফেলে দেন।
ভিডিওয় নার্সিং হস্টেলের ছবিই দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, পিটুনির চোটে খুলি ও লিভারে মারাত্মক আঘাতেই মৃত্যু হয়েছে কুকুরগুলির।
advertisement
Location :
First Published :
Jan 17, 2019 2:50 PM IST
