TRENDING:

Kolkata GPO: কলকাতা জিপিও-র মহিলা বাথরুমে লুকিয়ে সহকর্মীর ভিডিও, হাতেনাতে ধৃত অস্থায়ী কর্মী!

Last Updated:

পুলিশ এসে অভিযুক্তকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে৷ তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় ওই অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাথরুমে মহিলা সহকর্মীর ভিডিও লুকিয়ে মোবাইল বন্দি করার অভিযোগ উঠল কলকাতা জিপিও দফতরের ভিতরে৷ এই অভিযোগে জিপিও-র এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ৷ অভিযুক্তের নাম ভিকি মল্লিক৷ ৩৪ বছরের ভিকি উল্টোডাঙা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বেলা ১১.৫০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে৷ সেই সময় জিপিও-র মহিলা বাথরুমে যান এক কর্মী৷ অভিযোগ, তখনই দরজার ফাঁক দিয়ে সেই মহিলার ভিডিও মোবাইলে রেকর্ড করতে থাকে ওই অভিযুক্ত অস্থায়ী কর্মী৷ জিপিও-র অন্যান্য কর্মীরাই তাকে হাতেনাতে ধরে ফেলে পুুলিশে খবর দেয়৷

আরও পড়ুন: সিরিয়ালে অভিনয়ের টোপ দিয়ে মহিলাদের বেহুঁশ করে পর্ন ভিডিও! বড় শাস্তি দিল বারাসত আদালত

advertisement

পুলিশ এসে অভিযুক্তকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে৷ তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় ওই অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৭৭ নম্বর ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷ অতীতেও সে এই ধরনের ঘটনা আর ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata GPO: কলকাতা জিপিও-র মহিলা বাথরুমে লুকিয়ে সহকর্মীর ভিডিও, হাতেনাতে ধৃত অস্থায়ী কর্মী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল